আবারও দীপ্ততে তুর্কি ধারাবাহিক

তুর্কি ধারাবাহিক 'সুলতান সুলেমান'র পর একাধিক বিদেশি সিরিজ এনেছে টিভি চ্যানেল দীপ্ত। এবার আসছে তুরস্কের আরও একটি ধারাবাহিক। যা বাংলায় ডাব করে প্রচার করবে চ্যানেলটি। এর নাম '‌সূর্যকন্যা'।

 

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০২:১২ পিএম

গুনেশ আর তার তিন মেয়ের গল্পকে ঘিরে নির্মিত তুরস্কের আলোচিত সিরিয়াল 'গুনেশিন কিযলারি'। গুনেশের শাব্দিক অর্থ সূর্য আর সেখান থেকেই এই সিরিয়ালের নামকরণ করা হয় 'সূর্যকন্যা'। গল্পে দেখা যায় ৩৫ বছর বয়সী সুন্দরী, দৃঢ়চেতা, স্কুল শিক্ষিকা গুনেশ তার তিন মেয়েকে নিয়ে ইযমিরে থাকে। কোনো এক অজানা কারণে তার স্বামী তাকে ছেড়ে গেলেও, ১৭ বছর বয়সী দুই যমজ মেয়ে নাযলি ও সেলিন আর সবার ছোট পেরিকে নিয়েই তার সাজানো সুখের সংসার। 

দীপ্ত জানায়, বাংলায় ডাবিংকৃত তুর্কি ধারাবাহিকটি প্রচারিত হবে ১ আগস্ট মঙ্গলবার থেকে প্রতিদিন বিকাল ৫টা ৫০মিনিট ও রাত ৯টায়।  

এতে চরিত্র ও কণ্ঠাভিনেতা হিসেবে আছেন গুনেশ (রুবাইয়া মতিন গীতি), হালুক (রাজু আহমেদ), নাযলি (তানিয়া পাটোয়ারী), সেলিন (নাহিদ আখতার ইমু), রানা (জয়শ্রী মজুমদার লতা), পেরি (নাদিয়া ইকবাল), সাভাশ (মরু ভাস্কর), আলি (শোভন দাস), সেভিলায় (মেরিনা মিতু), ইন্জি (শারমিন মৃত্তিকা), এমরে (শাহরিয়ার রানা), তুইচে (ফারিয়া আকতার সোমা), মেলিসা (সাদিয়া খান মৌরি), আহমেদ (রহমত উল্লাহ), জেন (খায়রুল আলম হিমু), যাফের (সজিব রায়) ও অন্যান্য।  

ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপিসহ দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন...
সারা দেশে উদ্বেকজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। ময়মনসিংহ, বরিশাল ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলায় বিস্তার ঘটাচ্ছে এডিস মশাবাহিত এই রোগ। পরিস্থিতি বিবেচনায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের।
সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। বুধবার দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে দলটির এক সংবাদ...
বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের টানা ১১তম রাতের সামরিক হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর