প্রায় সাত বছর পর মঞ্চ নাটক নিয়ে অস্ট্রেলিয়া গেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। আছেন খ্যাতিমান নাট্যকার বৃন্দাবন দাশ-অভিনেত্রী শাহনাজ খুশী দম্পতি এবং তাদের দুই সন্তান দিব্য ও সৌম্য।
গত রোববার (৩০ জুলাই) বঙ্গজ ফিল্মসের ব্যানারে ব্যাঙ্কসটাউন, ব্রায়ান ব্রাউন থিয়েটারে তারা মঞ্চে উঠেন। পরিবেশন করেন নাটক ‘দড়ির খেলা’। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন বৃন্দাবন দাস। এর আগে অভিনেতা চঞ্চল চৌধুরী তার ফেসবুকে পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
অন্যদিকে, শাহনাজ খুশী ইন্ডিপেনডেন্ট ডিজিটালকে বললেন, '২০১৬ এ আমরা সপরিবারে মঞ্চে উঠেছিলাম। সেটা অস্ট্রেলিয়াতেই। কিন্তু তখন ওরা (সৌম্য ও দিব্য) যথেষ্ট ছোট ছিল। সেভাবেই চরিত্র রাখা হয়েছিল।এখন তারা ম্যাচিউর। সুতরাং সমানভাবেই মঞ্চ শেয়ার করছে।'
এদিকে, চঞ্চল চৌধুরী জানালেন, সিডনির দর্শকের ভালোবাসায় তিনি মুগ্ধ। অস্ট্রেলিয়ার দুটি শো করেছেন তারা। অভিনয়ের পাশাপাশি শ্রোতাদের গানও শোনাতে হয়েছে।
যুদ্ধবিরোধী কাহিনি নিয়ে নাটক ‘দড়ির খেলা’ নাটকের গল্প। চঞ্চল চৌধুরীর সঙ্গে বৃন্দাবন দাস, শাহানাজ খুশি ও তাদের দুই সন্তান দিব্য ও সৌম্য ছাড়াও অষ্ট্রেলিয়ার স্থানীয় কিছু শিল্পীও এতে অভিনয় করেছেন। আগামী ৫ আগস্ট অভিনয়শিল্পীরা দেশে ফিরবেন।


'দেবী' নির্মাতার 'ভাইরাস'
জায়েদকে নিয়ে শাওনের পোস্ট, করতে হলো এডিট
