শুটিং সেটে পুলিশ ডেকে কাঁদলেন অভিনেত্রী, দিলেন অভিযোগ

আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০৬:৩৫ পিএম

তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের বিরুদ্ধে শুটিং ইউনিটের লোকজন ও সহশিল্পীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। অন্যদিকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা থেকে উঠে আসা এই শিল্পী উল্টো দাবিও করেছেন। তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশকে। 

ঘটনা গেল শুক্রবারের (৪ আগস্ট); ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং সেটে। রাজধানীর উত্তরার আনন্দবাড়ি শুটিং হাউজে চমকের কলটাইম ছিল সকাল ১০টায়। জানা যায়, তিনি হাজির হন সকাল সাড়ে ১১টায়। এর আগে সহকারী পরিচালক সাড়ে নয়টায় ফোন দেন। নাটকের অভিনেতা আরশ সাড়ে দশটায় ফোন দেন। চমক হাজির হয়ে জানতে চান, আরশ কেন  ফোন দিয়েছেন, তিনি আর্টিস্ট কো-অর্ডিনেটর কিনা? এরপর থেকে কারণে-অকারণে সবার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন চমক। প্রশংসা করলেও খেপে যেতে থাকেন। 

প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী, প্রথম দৃশ্য শেষ হওয়ার পর প্রোডাকশন ম্যানেজার চমককে বলেন, ‘আপা, শটটা খুব সুন্দর হয়েছে’। আর তাতে যেন আরও মেজাজ হারান চমক। এরপর নাটকের পরিচালক আদিব হাসান তাকে বলেন, ‘আপনি যেভাবে রিঅ্যাক্ট করছেন; এ রকম কোনও ঘটনাই এখানে ঘটেনি। আপনি কেন তাদের ধমকাচ্ছেন?’ 

মাসুম বাশার। ছবি মাসুম বাশার ফেসবুক

এতে চমক শুটিং করবেন না বলে সাফ জানিয়ে দেন। এ সময় নির্মাতার সঙ্গে ছিলেন সিনিয়র অভিনয়শিল্পী মাসুম বাশারও। 
ঘটনার একপর্যায়ে পুলিশে খবর দেন অভিনেত্রী।পুলিশ অভিনেতা মাসুম বাশারের সঙ্গে কথা বলে চলে যায়। এ নিয়ে মাসুম বাশারের সঙ্গেও কথা-কাটাকাটি হয় চমকের। দ্বিতীয় দফায় পুলিশ এলে চমক কান্নাকাটি করে জানান, তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। মাসুম বাশারসহ সেটের অনেকে এটা করেছেন বলে তিনি দাবি করেন। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে তা সামাল দিতে সেখানে হাজির হন অভিনয়শিল্পী সংঘের যুগ্মসাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি। তিনি সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। ততক্ষণে বন্ধ হয়ে যায় নাটকের শুটিং।

চুমকি ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, 'ঘটনার শুরু দুপুরে। আমি পৌঁছেছি ৪টার পর। তাই আসলে কী হয়েছিল পুরোপুরি না বুঝে বলাটা কঠিন। আমরা সবাইকে নিয়ে বসবো। এরপর এর সুরহা হবে।'
বিষয়টি নিয়ে চমকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে, নাটকের নির্মাতা ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘের কাছে বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ করেছেন। সুরহা না হওয়া পর্যন্ত সংগঠনগুলো দু'পক্ষকেই মিডিয়ার সঙ্গে কথা না বলার পরামর্শ দিয়েছে।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর