টানা ছয় ঘণ্টা গোয়েন্দাদের জেরা, যা বললেন নুসরাত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৮ পিএম

গত কয়েকদিন ধরেই বিনোদন দুনিয়ের বাইরের খবরে আলোচনায় আছেন টলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। 

প্রতারণার অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। ফ্ল্যাট দেওয়ার নামে ২৪ কোটি টাকা আত্মসাৎ করেছেন—এমনটিই দাবি ভুক্তভোগীদের। এটি জানাতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ইডির দ্বারস্থ হন প্রতারিত ব্যক্তিরা। 

যার ফলে এবার গোয়েন্দা সংস্থাটির ৬ ঘণ্টা জেরার মুখে পড়তে হলো নায়িকাকে। তবে নুসরাত কিন্তু এখনও ‘আত্মবিশ্বাসী’। জানিয়েছেন, ‘‌সব প্রশ্নের উত্তর দিয়েছি। সবরকম সহযোগিতা করেছি। আবার যদি ডাকে, আবারও আসব। সব নথি দিয়েছি।’‌

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি কোট শেয়ার করেছেন তিনি। যাতে লেখা আছে, ‘সত্য চিরন্তন। হতে পারে পরিস্থিতির কারণে রং চড়িয়ে তা বিকৃত করার চেষ্টা করা হচ্ছে। তবে সত্য উদঘাটন হবেই। আর যারা এই সত্যটা অগ্রাহ্য করবে তারা একদিন না একদিন ধ্বংস হবেই।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের মতে, গত সপ্তাহে ইডির দফতর থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের কোনও প্রশ্নেরই কোনও জবাব দেননি নুসরাত। বরং সোজা গাড়িতে উঠে যান। তবে সবাইকে অবাক করে তাঁর গাড়ি সেই সময় বাড়ি নয়, গিয়ে থামে এক হনুমান মন্দিরের সামনে। পূজা দেন তিনি। তারপর প্রসাদও বিতরণ করেন মন্দিরের বাইরে উপস্থিত সকলকে। অনেকের মনেই যা দেখে প্রশ্ন আসে, ভয় পেয়েই কি ভগবান দর্শনে হাজির হয়েছিলেন?

নুসরাতের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪ সালে তার সংস্থা ৪২৯ জনের কাছ থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নেয়। সব মিলিয়ে প্রায় ২৪ কোটি টাকা। তাদের মধ্যে ছিলেন একটি ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মচারীসহ বেশ কিছু চাকুরীজীবী। তাদের বলা হয়েছিল, তিন বছরের মধ্যে ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু প্রায় ১ দশক কেটে গেলেও তারা তাদের প্রাপ্য বুঝে পাননি।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর