সৃজিতকে জন্মদিনে উপহারে মুড়ে দিয়েছেন মিথিলা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:১৭ পিএম

শনিবার (২৩ সেপ্টেম্বর) ছিল নির্মাতা সৃজিত মুখার্জির জন্মদিন। ৪৮ বছরে পা রাখলেন তিনি। আর স্বামীর সেই শুভ মুহূর্তের ছায়াসঙ্গী হলেন ঢাকাই অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিশেষ দিনটিতে সৃজিতকে কী উপহার দিলেন স্ত্রী? সে বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমে মুখ খুললেন মিথিলা। 

সৃজিতের জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয়েছিল তাঁর নতুন সিনেমা ‘দশম অবতার’-এর ট্রেলারের স্পেশাল প্রিভিউ, সঙ্গে জমজমাট পার্টি। সেখানে হাজির হয়েছিলেন টলিউডের রথী-মহারথীরা। তবে পার্টির মধ্যমণি যে সৃজিত-মিথিলা, তা কি আর বলতে হয়? এমনকি ছবিতে দেখা গেছে আনন্দে আত্মহারা হয়ে সৃজিতের কোলে ওঠে পড়েছেন মিথিলা!

সৃজিতের পার্টিতে হাজির হয়েছিলেন টলিউডের মহারথীরা। ছবি: সংগৃহীতএদিন পার্টিতে এই তারকাদম্পতির পোশাকে ছিল রং মিলান্তি। তবে তা নাকি প্ল্যান করে নয়, ‘মাঝেমাঝে হয়ে যায়’ বললেন মিথিলা। বিশেষ দিনে সৃজিতকে কী উপহার দিলেন তিনি? অভিনেত্রী বললেন, ‘ওর গিফট পাওয়া ঢাকা থেকে শুরু হয়েছে। গত এক সপ্তাহ ঢাকায় ছিল, প্রচুর খাওয়া-দাওয়া হয়েছে, উপহার পেয়েছে। এখন আর সারপ্রাইজের কোনও ব্যাপার নেই, গিফট দিয়েছি। যে পাঞ্জাবিটা পরেছিল সেটা আমি দিয়েছি। আর এই যে আমি এসেছি, সেটাই তো ওর কাছে বড় গিফট।’

তবে জন্মদিন উপলক্ষ্যে স্বামীর জন্য বিশেষ কিছু রান্না করেননি মিথিলা, কারণ সৃজিত যখন ঢাকায় ছিলেন তখন প্রচুর খাইয়েছেন তিনি। 

এদিকে, সৃজিত-মিথিলাকে ঘিরে রয়েছে বিচ্ছেদের গুঞ্জন, তা নিয়ে বেশ বিরক্ত অভিনেত্রী। মিথিলার সাফ কথা, ‘এই গুঞ্জন নিয়ে আমি কোনও কথাই বলতে চাই না। খুব সাধারণ সংসার আমাদের। কোনও আলাদা হ্যাপিনেসের কিছু নেই। সুখ-দুঃখ, চড়াই-উতরাই নিয়েই আমাদের সংসার’।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৬ ডিসেম্বর রেজিস্ট্রি বিয়ে করেন মিথিলা-সৃজিত। কলকাতায় সৃজিতের ফ্ল্যাটে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এদিন পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর