এবার কলকাতার সিনেমায় অপূর্ব

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪০ পিএম

‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজের মাধ্যমে ওপার বাংলার ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বাকি ছিল চলচ্চিত্রে, এবার সেটাও হলো। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের সিনেমায় চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশি এই অভিনেতা। নির্মাতা প্রতিম ডি গুপ্ত পরিচালিত থ্রিলার ঘরানার ‘চালচিত্র’ সিনেমায় দেখা যাবে তাঁকে। 

জানা গেছে, আজ বুধবার থেকে কলকাতায় সিনেমাটি শুটিং শুরু হয়েছে। এ সিনেমায় আরও অভিনয় করছেন টোটা রায় চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, রাইমা সেন, স্বস্তিকা দত্তসহ অনেকেই।
প্রথমবার কলকাতার সিনেমায় অভিনয়ের প্রসঙ্গে অপূর্ব বললেন, ‘সিনেমাটি নিয়ে আমি বেশ উত্তেজিত। কারণ গল্পটা ভালো। প্রযোজক-পরিচালক দক্ষতার সঙ্গে কাজটা করছেন, তাই আরও ভালো লাগছে ছবিটার অংশ হতে পেরে।’

চরিত্র সম্পর্কে বিস্তারিত না জানালেও পরিচালক প্রতিম জানিয়েছেন সিনেমাটিতে অপূর্বকে পুলিশের চরিত্রে দেখা যাবে।

টোটা রায় চৌধুরী। ছবি: ইনস্টাগ্রাম প্রসঙ্গত, ‘চালচিত্র’ সিনেমাটি নির্মিত হচ্ছে থ্রিলার ঘরানার গল্পে। কলকাতা পুলিশের গোয়েন্দার শাখার একদল অফিসার, যাদের নেতৃত্বে অফিসার কণিষ্ক চট্টোপাধ্যায়। কাজে দুর্ধর্ষ অথচ একাধিক ত্রুটিপূর্ণ এই অফিসারের চরিত্রে অভিনয় করবেন টোটা রায় চৌধুরী। এই অফিসাররা তদন্তে নামবেন একগুচ্ছ খুনের ঘটনার। তদন্ত করতে করতে দেখা যাবে তা কোথাও গিয়ে যেন ১২ বছর আগে কণিষ্ক চট্টোপাধ্যায়ের কোনও এক পুরোনো কেসে গিয়ে মিলিত হচ্ছে। পেশার সঙ্গে সঙ্গে চার পুলিশ অফিসারের ব্যক্তিগত জীবনেও উঠবে ঝড়।

সিনেমাটি প্রযোজনা করছে প্রযোজক ফিরদৌসল হাসানের প্রযোজনা সংস্থা ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’। এর আগে এই প্রযোজনা সংস্থার ‘হুব্বা’ সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের আরেক জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর