কলকাতায় বলিউড তারাদের হাট

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:৩২ পিএম

২৯তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক সূচনা হলো গতকাল (৫ ডিসেম্বর)। করোনার পর বেশ জাঁকালো আয়োজনেই এবারের উৎসবের শুরু। সালমান খান, অনিল কাপুর, সোনাক্ষী সিনহাদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে ছিল চাঁদের হাট।

এদিন বিকালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রদীপ প্রজ্বালন করে উৎসবের উদ্বোধন করেন বলিউড অভিনেতা সালমান খান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিনেতা অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, পরিচালক মহেশ ভাট, রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি, উৎসবের জুরি বোর্ডের সদস্য রাশিয়ান পরিচালক পাভেল লুঙ্গিন, জুরি বোর্ডের সদস্য ভারতীয় পরিচালক তিগমাংশু ধুলিয়া, জুরি বোর্ডের সদস্য মার্কিন পরিচালক লরেন্স কার্দিশ ও অস্ট্রেলিয়ান পরিচালক ব্রুশ বেরেসফোর্ড। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেতা রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চ্যাটার্জি, দেব, চিরঞ্জিত চক্রবর্তী, পরিচালক গৌতম ঘোষ, সন্দীপ রায়, রাজ চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, লিলি চক্রবর্তী, মাধবী মুখার্জিসহ একঝাঁক তারকা।

এরপর অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সংবর্ধনা জানানো হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে মমতা ব্যানার্জি বলেন, ‘বাংলার মানুষ সিনেমাকে ভালোবাসে। সিনেমাকে কদর করতে জানে। তাই গৌতম ঘোষ থেকে শুরু করে সকলেই এখানে উপস্থিত আছেন। বাংলা ভারতের সাংস্কৃতিক রাজধানী।'

তিনি আরও বলেন, ‘এবার চলচ্চিত্র উৎসবে আমরা অমিতাভ বচ্চন ও শাহরুখ খানকে মিস করছি। কারণ অমিতাভ বচ্চন অসুস্থ, শাহরুখ খান তার মেয়ের ছবির প্রোমোশনে ব্যস্ত। তাই তারা আসতে পারেননি।’

মুখ্যমন্ত্রীর আগে বক্তব্য রাখেন উৎসবের ‘শো স্টেপার’ সালমান। বেশ মজা করে বললেন, ‘আমার বলার জন্য কিছুই রাখা হয়নি। কারণ মহেশ ভাট, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সকলেই এত কিছু বলে দিয়েছেন তারপরে আমার বলা সাজে না। আমি উপরওয়ালার নামে শপথ করে বলছি আমার যা যা বলার ছিল, সবই ওনারা বলে দিয়েছেন। সেখানে দাঁড়িয়ে আবার এই কথাগুলো কি নতুন করে বলার কোনো দরকার আছে?’

এরপর নমস্কার করে মঞ্চ ছাড়ার প্রচেষ্টা নেন। তখন বাংলায় তাঁর প্রশ্ন, ‘কেমন আছো?’ তারপর আবারও ‘ধন্যবাদ’ জানিয়ে মঞ্চ ছাড়তে চান। কিন্তু দর্শক কি তাঁকে ছাড়ে? ফের দর্শকের চিৎকারে মঞ্চে ফিরে আসেন তিনি। বলেন, ‘কয়েকদিন আগেই আমি একটি কনসার্টে যোগ দিতে কলকাতা এসেছিলাম। দেখে মনে হচ্ছিল গোটা কলকাতা ওই কনসার্টে যোগ দিয়েছিল। কত মানুষ যে এখানে থাকে সেটাও আমার জানা হয়ে গিয়েছিল। তখনই মমতা দিদি আমাকে কলকাতা চলচ্চিত্র উৎসবে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। আর এটা তো সোনাক্ষীও জানে যে আমি যদি একবার কথা দিই, তবে সেটা আমি রাখি। সেই কারণে আজ এখানে আসা।’

সালমানকে স্মারক তুলে দিচ্ছেন নায়ক ও সাংসদ দেব। ছবি: সংগৃহীত

এদিনের অনুষ্ঠানের সঞ্চালনা করেন অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলি ও জুন মালিয়া। সঞ্চালকের অনুরোধে এই চলচ্চিত্র উৎসবের থিম সংয়ের গানের তালে তালে পা মেলাতে দেখা যায় মমতা ব্যানার্জি, সালমান, সোনাক্ষী, মহেশ ভাট, অনিল কাপুরদের।

এদিন সন্ধ্যায় উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় উত্তম কুমার, তনুজা, তরুণ কুমার, লিলি চক্রবর্তী অভিনীত ‘দেয়া নেয়া’।

উল্লেখ্য, আট দিনের (উৎসবের শেষ দিন ১২ ডিসেম্বর) এই চলচ্চিত্র উৎসবে ৩৯টি দেশের মোট ২১৯টি ছবি দেখানো হবে। এরমধ্যে রয়েছে ১৬৯টি পূর্ণদৈর্ঘ্যের ছবি এবং ৫০টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র। এর মধ্যে বিদেশী ছবির সংখ্যা ৬৩।

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
অগ্রিম পারিশ্রমিক নিয়েও ‘ডন ৩’ সিনেমা ছেড়ে দেওয়ায় মারাত্মক বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। পরিচালক-প্রযোজক ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত এই ছবির শুটিং শুরুর ঠিক আগেভাগে ঘটে এই ঘটনা।...
বলিউড তারকা সালমান খানের ক্যারিয়ারে অন্যতম সেরা ছবি ‘তেরে নাম’। যেখানে তাঁর সঙ্গে দক্ষিণী অভিনেত্রী ভূমিকা চাওলার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী আমিশা প্যাটেল...
সমস্যার বেড়াজাল পেরিয়ে নিজের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’র শেষ ধাপের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। এর মধ্যেই নতুন আরেকটি সিনেমার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন বলিউডের ভাইজান।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর