চঞ্চলের ‘পদাতিক’-এ সত্যজিতের কণ্ঠস্বর, এআই চমক সৃজিতের

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৬ পিএম

চলচ্চিত্রে বড় ধরনের চমক নিয়ে আসছেন টলিউড নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। তাঁর আসন্ন ছবি ‘পদাতিক’-এ ব্যবহার করতে চলেছেন আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স (এআই) প্রযুক্তি। তাও আবার ডাবিংয়ের কাজে। কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা। তাঁর শ্রদ্ধার্ঘ্য হিসেবেই এটি নির্মাণ করেছেন সৃজিত। সিনেমাটিতে মৃণালের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী। আর সত্যজিতের চরিত্রে রয়েছেন জিতু কমল।

এই চলচ্চিত্রে তথাকথিতভাবে ডাবিং না করে, সৃজিত ব্যবহার করছেন এআই টুল। সত্যজিৎ রায়ের কণ্ঠস্বরের নমুনা দিয়ে করা হয়েছে কাজটি। বর্তমানে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স নিয়ে যে ধরনের কাজ হচ্ছে, তাতে নিঃসন্দেহে সৃজিতের এই পদক্ষেপ বড় বদল আনছে বাংলা চলচ্চিত্রে।

এদিকে, দিন কয়েক আগেই সংগীত পরিচালক এআর রহমান রজনীকান্তের সিনেমায় প্রয়াত গায়ক বাম্বা ব্যাঙ্ক্যা ও শাহুল হামিদের কণ্ঠ ব্যবহারের কথা জানিয়ে হইচই ফেলে দিয়েছেন। এবার খোদ সত্যিজিতের গলা ফিরিয়ে আনার যে উদ্যোগ নিলেন সৃজিত, তাও প্রশংসায় ভাসছে নেটিজেনদের।

সৃজিতের এই ছবিতে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামী ঘোষ। পরিচালকের ছেলে কুণাল সেনের চরিত্রে দেখা যাবে সম্রাট চক্রবর্তীকে। এ ছাড়াও যুবক মৃণালের চরিত্রে দেখা যাবে কোরক সামন্তকে ৷

ইতিমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে পদাতিক ছবির একটি ক্লিপ। যাতে দেখা যায়, মৃণাল সেনরূপী চঞ্চল চৌধুরী ও সত্যজিৎ রায় হিসেবে জিতু কমল কথোপকথনে ব্যস্ত। তাঁরা একে অন্যের সঙ্গে একটি বিশেষ ছবির বিষয় আলোচনা করছেন। চঞ্চল চৌধুরীর বাচনভঙ্গী থেকে শুরু করে তাঁর শরীরী ভাষা, সব কিছুর সঙ্গেই মৃণাল সেনের মিল খুঁজে পান দর্শকরা। প্রশংসায় ভাসেন অভিনেতা।

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি। আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন। তবে সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় তাদের প্রকাশিত...
ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য নির্মাতা এফ আই মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচক্কর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর