জীবন্ত হয়ে পর্দায় ফিরলেন উত্তম কুমার, ট্রেলার দেখে অমিতাভও মুগ্ধ

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৪:৩৫ পিএম

বাঙালিকে প্রেমের রসদ যুগিয়েছেন যে মানুষটা তিনি আসছেন। এই বসন্তেই বাঙালিকে স্মৃতিকাতর করতে বড় পর্দায় আসছেন উত্তম কুমার। 

হ্যাঁ, মহানায়ক উত্তম কুমার ফিরছেন নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে। ছবির নাম ‘অতি উত্তম’। যার ট্রেলার এলো শুক্রবার (১ মার্চ)। 

আর তা দেখে আপ্লুত অমিতাভ বচ্চনসহ অনেকে। সৃজিত মুখোপাধ্যায়ের অতি উত্তমের ট্রেলার দেখে, নিজেকে আর আটকাতে পারলেন না অমিতাভ। ঝটপট সোশ্যাল মিডিয়ায় নিজের উচ্ছ্বাস শেয়ার করেছেন বিগ বি। লিখেছেন, ‘অতীতের ফুটেজ ব্যবহার করে কোনো অভিনেতার প্রধান চরিত্রে এই প্রথম সিনেমা হলো। উত্তম কুমারের প্রতি দারুণ নিবেদন। অতি উত্তম।’ 

প্রথমঝলকেই সৃজিত বুঝিয়ে দিলেন একেবারে অন্যরকম ছবি দর্শকদের উপহার দিতে চলেছেন পরিচালক। ভারতীয় সংবাদমাধ্যমকে সৃজিত বলেছিলেন, ‘এই ছবির একটি চরিত্র উত্তম কুমার। তিনি মহানায়ক হয়েই আসেন, কথা বলেন। এক ভক্তর কাছে আসেন তিনি। এবং এই ভক্তর জীবনের এক প্রেমঘটিত সমস্যা সমাধান করে দেন।’

ট্রেলারে দেখা গেল উত্তম কুমারের বিভিন্ন চলচ্চিত্র থেকে তাঁর অংশ ও সংলাপ কেটে নতুন এ ছবিতে বসানো হয়েছে। যেন তিনি নিজেই ‘অতি উত্তম’র অনবদ্য চরিত্র। 

অতি উত্তমের দৃশ্য। ছবি: ট্রেলার থেকে স্ক্রিনশট

ছবির অন্য চরিত্রে আছেন ‘এক্স ইক্যুয়ালটু প্রেম’খ্যাত অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত। আরও রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়, রোশনি ভট্টাচার্য, জিনা তরফদার প্রমুখ। ছবিটি মুক্তি পাচ্ছে ২৯ মার্চ।

জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার। আজ এ কিংবদন্তির জন্মদিন। অভিনয়ের জাদুতে প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন। তবে তাঁর নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার পথ কখনও মসৃন ছিল না। প্রথম জীবনে...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম গোড়াদিঘা গ্রাম। চারদিকে হাওর, যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই গ্রামের অধিকাংশ নারী কিছুদিন আগেও স্যানিটারি ন্যাপকিনের...
টঙ্গীর তুরাগ নদের তীরে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর