চঞ্চলের আঁকায় সৃজিত যেমন

আপডেট : ১০ মে ২০২৪, ০৩:৩১ পিএম

কলকাতার সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ -এ প্রয়াত পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। কাজের সূত্রেই সৃজিত-চঞ্চলের বন্ধুত্ব জমে উঠেছে। রাখেন যোগাযোগ। এবার সৃজিতকে এক অভূতপূর্ব উপহার দিলেন চঞ্চল।

বৃহস্পতিবার কলকাতায় বসে সেই উপহার অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন সৃজিত। কোনো রঙয়ের ব্যবহার না করে, একটুকরো কাগজে কেবল কালো কালির কলমের আঁচড়ে চঞ্চল চৌধুরী ফুটিয়ে তুলেছেন সৃজিত মুখার্জিকে। 

সেই ছবি শেয়ার করে সৃজিত লিখেছেন, ‘ধন্যবাদ চঞ্চল ভাই।’ পাল্টা উত্তর দিয়ে সৃজিতকে ভালোবাসার ইমোজিতে ভরিয়ে দিয়েছেন ‘আয়নাবাজি’খ্যাত চঞ্চল।

চঞ্চলের পেন্সিলে সৃজিত। ছবি ফেসবুক থেকে নেওয়া অভিনয় জীবনে পা রাখার আগে চঞ্চল চৌধুরী ইউনিভারসিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে বেশ কয়েক বছর শিক্ষকতা করেছিলেন। চিত্রাঙ্কন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে পড়াশোনাও করেছেন তিনি। কিন্তু পরবর্তী জীবনে তিনি অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন। 

এদিকে, সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ সিনেমা গতবছর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হয়েছে। ‘পদাতিক’ নিয়ে এক সাক্ষাৎকারে এর আগে চঞ্চল বলেছিলেন, “মৃণাল সেনের চরিত্রে অভিনয় করা একটা দুঃসাহসিক ব্যাপার। এই চরিত্রে অভিনয় করার জন্য সাহস থাকতে হয়। সেই সাহসটি আমার আছে কিনা এবং সেই সঙ্গে যোগ্যতা, আছে কিনা সেটা বলার আগে, একজন তৃতীয় ব্যক্তি হয়ে বিষয়টা চিন্তা করলে আমার তো অবিশ্বাস্য লাগছে। তবুও দুঃসাহস নিয়ে, কাজের প্রতি একটা লোভ, স্বপ্ন থাকার কারণে এই কাজটি করা। তার উপর সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করা। তার যত কাজ দেখেছি। তা দেখে সৃজিতের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল।’

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
সুন্দরবন ঘেঁষে গড়ে ওঠা ১৮টি কটেজ বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ছাড়পত্র না থাকায় এবং সংকটাপন্ন এলাকার ভেতরে অবস্থান হওয়ায় এই ব্যবস্থা। তবে পরিবেশ সংকটাপন্ন এলাকায় ভারী শিল্পকারখানা গড়ে উঠতে...
সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র...
সেন্টমার্টিন দ্বীপে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা এবং পর্যটকবাহী জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেছেন, ‘দ্বীপের...
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়ছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩০৭ জনের মৃত্যু হলো। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও...
লোডিং...

এলাকার খবর