‘পদাতিক’ টিজারে মৃণালের রবীন্দ্রনাথ-দর্শন

আপডেট : ১৪ মে ২০২৪, ০৭:৩৩ পিএম

কিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে প্রকাশ্যে এল ‘পদাতিক’ ঝলক। মুক্তি পেল সিনেমাটির টিজার। এ যেন নির্মাতার প্রতি সৃজিত মুখার্জি ও চঞ্চল চৌধুরীর শ্রদ্ধার্ঘ্য। যেখানে উঠে এসেছে মৃণাল সেনের জীবনের কথা।

যেদিন এই ছবির ঘোষণা করা হয়েছে বা মৃণাল সেন হিসেবে চঞ্চল চৌধুরীর লুক প্রকাশ্যে এসেছে, সেদিন থেকেই দর্শকদের মধ্যে পদাতিক নিয়ে উত্তেজনা-উন্মাদনার শেষ নেই। এবার পদাতিক ছবির টিজার মুক্তি পেতেই তা যেন আরও কয়েকগুণ বেড়ে গেল।

পদাতিক টিজারের একটি দৃশ্য। ছবি: স্ক্রিনশট

টিজারে ফুটে উঠল মৃণাল সেনের পরিচালক হওয়ার গল্প। উঠে এসেছে তাঁর মহিয়সী স্ত্রী গীতা সেনের সঙ্গে তাঁর রসায়নও। তৎকালীন ভারত ও বাঙালি সমাজ যে তাঁকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল, সেসব তাঁর ছবিতে উঠে এসেছে বারংবার। সৃজিতের টিজারে এবার সেই খণ্ডচিত্রও দেখা গেল।

১ মিনিট ৩৭ সেকেন্ডের প্রকাশিত টিজারের শুরুতেই দেখা যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর সময়ের একটি ক্লিপ। মৃত্যুর পর কবিকে দেখতে গিয়েছিলেন তিনি। যে ঘটনা মৃণাল তাঁর জীবদ্দশায় বিভিন্ন সাক্ষাৎকার কিংবা লেখনীতে বলেছেন। টিজারে আরও উঠে এসেছে মৃণাল সেনের জীবনের নানা চড়াই-উতরাই।

এমনকি ‘পদাতিক’ ঝলকে মৃণাল সেনের সিনেমা নির্মাণে সেই ক্যারিশমা, চলন, বলন যেন ফিরিয়ে আনলেন চঞ্চল চৌধুরী। টিজারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‌‘কলকাতার রাস্তা থেকে ভারতীয় চলচ্চিত্রের নবযুগের সাক্ষী পদাতিক, মৃণাল সেন!’

প্রসঙ্গত, সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মনামী ঘোষ, অনুজয় চট্টোপাধ্যায়, কোরক সামন্ত, জিতু কমল প্রমুখ। পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। প্রযোজনার দায়িত্বে রয়েছে ফ্রেন্ডস কমিউনিকেশন।

দীর্ঘদিন ধরে বাংলাদেশ বিমানের ফ্লাইটে প্রদর্শিত হচ্ছে তানভীর মোকাম্মেলের ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’। সম্প্রতি এই সিনেমা দুটি আর প্রদর্শন না করার সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
বাংলা সিনেমার সর্বকালের সবচেয়ে জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। কেয়ামত থেকে কেয়ামত সিনেমা দিয়ে রূপালি জগতে যাত্রা শুরু। মাত্র ২৫ বছর বয়সেই আকস্মিক মৃত্যুতে থমকে যায় সবকিছু। তিন দশক পরও এখনো ভক্তদের...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার অনুসামষ্টিক ভিত্তি নিয়ে গবেষণার জন্য ২০২৬ সালে অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন দুই মার্কিন শিক্ষাবিদ রবার্ট হল এবং মাইকেল উডফোর্ড। সোমবার রয়্যাল সুইডিশ...
চলচ্চিত্রের মান বাড়াতে ও চলচ্চিত্রকে আরও উন্নত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেজন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার দুপুরে...
সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের আধিপত্য বিস্তারের চেষ্টায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রোববার সন্ধ্যা ৬টা থেকে পর্যটন কেন্দ্রটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। তবে না জেনে...
টেলিভিশনের পর্দায় যে চ্যানেলগুলো সবচেয়ে জনপ্রিয় বলে পরিচিত, সেগুলো কি আসলেই এতটা জনপ্রিয়? নাকি পর্দার আড়ালে চলে অন্য কোনো খেলা, থাকে অন্য কোনো হিসাব? আমরা জানি, একটি টিভি চ্যানেল কতজন দর্শক দেখছেন...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর