শেষ ইচ্ছে পূরণ হয়নি উত্তমের

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০৪:১৪ পিএম

পর্দায় উত্তম-সুচিত্রা মানেই দর্শকের হৃদয়ে আলোড়ন। কখনো বিষাদ, কখনো হাসি। ‘সপ্তপদী’, ‘সাড়ে চুয়াত্তর’ থেকে শুরু করে ‘হারানো সুর’, ‘প্রিয় বান্ধবী’র মতো অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তাঁরা। কেউ কেউ বলতেন, তাঁদের অনস্ক্রিন রোমান্সের ছোঁয়া লেগেছিল অফস্ক্রিনেও। তবে এ নিয়ে কখনোই তাঁরা সেভাবে কিছু বলেননি। বর্তমানে দুজনেই প্রয়াত। তবু টলিউডে কান পাতলেই শোনা যায় তাঁদের নানান কাহিনী।

১৯৮০ সালের এই দিনে (২৪ জুলাই) আচমকাই মৃত্যুবরণ করেন বাংলার ‘মহানায়ক’। তাঁর অকাল প্রয়াণ মেনে নিতে পারেননি ভক্তরা। এভাবে সবাইকে কাঁদিয়ে তিনি চলে যাবেন তা দুঃস্বপ্নেও কল্পনা করা যায়নি। মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে সুচিত্রা সেনকে ফোন করে একটি কথা বলেছিলেন অভিনেতা। যদিও তাঁর সেই ইচ্ছে পূরণ করতে পারেননি ‘মহানায়িকা’।

চলচ্চিত্রের দৃশ্যে উত্তম-সুচিত্রা। ছবি: সংগৃহীত

শোনা যায়, সুচিত্রার ‘আলো আমার আলো’ সিনেমাটি টিভি পর্দায় দেখেছিলেন উত্তম ‍কুমার। যেখানে অভিনেত্রীর তুখোড় অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি। ‘মহানায়িকা’র সঙ্গে দেখা করতেও চেয়েছিলেন। তবে সুচিত্রা সেন তখন ইন্ডাস্ট্রির ব্যস্ততম অভিনেত্রীদের একজন। তিনি জানিয়েছিলেন, পরে কখনো উত্তমের সঙ্গে দেখা করবেন।

যদিও সেই ‘পরে’ আর কখনও আসেনি। কারণ এর আগেই হঠাৎ না ফেরার দেশে পাড়ি দেন মহানায়ক। শোনা যায়, উত্তম কুমারের মৃত্যুসংবাদ শোনার পর তা সহ্য করতে পারেননি অভিনেত্রী। ভেবেছিলেন শেষ বিদায়ে যাবেন না! যদিও উত্তম কুমারের বাড়ি থেকে ফোন পাওয়ার পর সানগ্লাসে চোখ ঢেকে শেষবারের মতো অভিনেতাকে দেখতে গিয়েছিলেন তিনি। 

কাঁদতে কাঁদতে সেদিন সুচিত্রা বলেছিলেন, ‘আমি হেরে গেলাম উত্তম।’

এদিকে, উত্তমের মৃত্যুর পর নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন সুচিত্রা সেন। কারও কারও বিশ্বাস, মহানায়কের মৃত্যু অভিনেত্রীকে এতটাই নাড়া দিয়েছিল যে তিনি নিজেকে লোকচক্ষুর অন্তরালে সরিয়ে নেন। অভিনেত্রী নাকি এও বলেছিলেন, ‘উত্তম নেই, আমার সকলের সামনে যাওয়ারও কোনো মানে নেই।’

জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমার। আজ এ কিংবদন্তির জন্মদিন। অভিনয়ের জাদুতে প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন। তবে তাঁর নায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার পথ কখনও মসৃন ছিল না। প্রথম জীবনে...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, আলভারেসকে পেতে ১০ কোটি ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল বার্সা। আলভারেসও ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। কিন্তু বার্সার প্রস্তাব ফিরিয়ে দেয়...
কিশোরগঞ্জের নিকলি ইউনিয়নের দুর্গম গোড়াদিঘা গ্রাম। চারদিকে হাওর, যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। আধুনিক সুযোগ-সুবিধা থেকে অনেকটাই বিচ্ছিন্ন এই গ্রামের অধিকাংশ নারী কিছুদিন আগেও স্যানিটারি ন্যাপকিনের...
টঙ্গীর তুরাগ নদের তীরে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।...
পাহাড়ি সৌন্দর্যের রানী বান্দরবানে ধারণ করা হয়েছিল ২০১৯ সালের নভেম্বরে প্রচারিত ‘ইত্যাদি’। পাহাড়, জলপ্রপাত, নদী, অরণ্য আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যেঘেরা পর্যটনকেন্দ্র নীলাচলের...
লোডিং...
```html```
```html
```
পঠিতনির্বাচিত

এলাকার খবর