রাতভর গণ-অবস্থানে স্বস্তিকা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৮ পিএম

আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কয়েকদিন ধরেই উত্তাল কলকাতা। লাগাতার বিভিন্ন কর্মসূচি দিচ্ছেন আন্দোলনকারীরা। এরই অংশ হিসেবে রোববার (১ সেপ্টেম্বর) রাতেও রাজপথে নেমেছেন টলিউডের তারকা শিল্পীরা।

কলেজ স্কয়ার থেকে ধর্মতলা। ফের ‘রাত দখল’। এভাবেই রোববার পায়ে পা মেলালো জনতা। শেষে ধর্মতলায় সমাবেশ। সেখান থেকেই সাধারণ থেকে তারকা প্রত্যেকের বার্তা, ‘শেষ দেখে ছাড়ব।’ 

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায় যে, কথা ছিল নিজেদের দাবি দাওয়া, বক্তব্য পেশ, গানের সুর-নাচের তালে, মূকাভিনয়ের ছন্দে প্রতিবাদ চলবে। কিন্তু রাত জাগার কোনো পরিকল্পনাই ছিল না। সন্ধ্যা নামতেই পরিস্থিতি বদলায়। রাতভর গণ-অবস্থান কর্মসূচি পালন করেন স্বস্তিকা মুখোপাধ্যায়, উষসী চক্রবর্তী, সোহিনী সরকার, দেবলীনা দত্তরা। সবার সঙ্গে রাত জেগেছেন টলিউডের এই খ্যাতনামীরা। 

গণ-অবস্থানে স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এ কর্মসূচি চলে ভোর ৪টা পর্যন্ত। পথেই বসে পড়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তীরা। তাঁদের ঘিরে ছিলেন বিরসা দাশগুপ্ত, সুদীপ্তা চক্রবর্তী, দেবলীনা দত্ত, রাতাশ্রী দত্তসহ আরও অনেকে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এই কর্মসূচির ব্যাপারে স্বস্তিকা লিখেছেন, ‌‘আসুন। গণঅবস্থান। ধর্মতলা। এখন।’

এদিকে, তখন গণমাধ্যমে বিরসা জানিয়েছিলেন, পাঁচ দফা দাবিতে রাজ্যের স্বাস্থ্য, শিক্ষা, নারী ও শিশু শিক্ষা দপ্তর এবং পরিবহন মন্ত্রণালয়ে ই-মেইল করা হয়েছে। জবাবের অপেক্ষায় রয়েছেন তাঁরা। যতক্ষণ পর্যন্ত না জবাব মিলছে, উঠবেন না কেউ।

ধর্মতলায় গণ-অবস্থানে আন্দোলনকারীরা। ছবি: সংগৃহীত

এ সমাবেশে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের স্ত্রী মধুরিমার মূকাভিনয় দলের শিল্পীরা তাঁদের মতো করে প্রতিবাদ জানান। উপস্থিত প্রত্যেকে গলা মেলান অরিজিৎ সিংয়ের গাওয়া গানে।

আরজি করকাণ্ডের প্রতিবাদে এই ‘মহামিছিল’-এর আয়োজক ‘আমার তিলোত্তমা’ মঞ্চ। এতে পা মেলান অপর্ণা সেন, সৃজিত মুখোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, মধুরিমা গোস্বামী প্রমুখ। মিছিলে হাঁটতে হাঁটতেই তাঁরা দাবি জানান, ‘৫ সেপ্টেম্বরের অপেক্ষা। তার মধ্যে জবাব মিললে ভালো। নইলে প্রয়োজনে আরও বড় আন্দোলন।’ 

পাশাপাশি আরও বেশ কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। আজ ২ সেপ্টেম্বর লালবাজার অভিযান, ৪ সেপ্টেম্বর রাত ৯টায় ঘরের আলো নিভিয়ে মোমবাতি হাতে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর