বাংলাদেশের খেলা নিয়ে সৃজিতের খোঁচা!

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৫ পিএম

ক্রিকেট মাঠে হার-জিত থাকবেই, কিন্তু সেটা যদি ব্যঙ্গ-বিদ্রুপের খোরাক হয়ে ওঠে, তখন তো বিতর্ক জমবেই। ঠিক তেমনটাই হলো বাংলাদেশ-ভারতের প্রস্তুতি ম্যাচের পর। আর সেই বিতর্কের কেন্দ্রে এবার সৃজিত মুখার্জি।

ভারতের জনপ্রিয় পরিচালক, যিনি আবার বাংলাদেশের জামাইও বটে, এক্স ও ফেসবুকে একটি পোস্ট দিলেন—‘প্রস্তুতি ম্যাচ শেষ। এবার ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য শুভকামনা।’

যারা ম্যাচ দেখেছেন, তারা বুঝতে পারছেন ব্যঙ্গটা কোথায়। আর যারা দেখেননি, তাদের জন্য সহজ করে বললে— গতকাল বাংলাদেশের বিপক্ষে হেসে খেলে জিতেছে ভারত। সৃজিতের পোস্ট দেখে অনেকেই বুঝতে পারছেন, তিনি সরাসরি কিছু বলেননি, কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট। ‘প্রস্তুতি ম্যাচ শেষ’— মানে যা হওয়ার, তা হয়ে গেছে! এবার ভারতের জন্য সত্যিকারের লড়াই শুরু।

সৃজিত ও মিথিলা। ছবি: সংগৃহীত প্রত্যাশিতভাবেই ফেসবুক আর এক্স (সাবেক টুইটার) ভরে গেছে নানা প্রতিক্রিয়ায়। কেউ বলছেন, ‘সৃজিত দাদা, মিথিলা আপুর খাতিরেই একটু কোমল হতেন!" আবার কেউ পাল্টা কটাক্ষ করে লিখেছেন, ‘এই পোস্ট কোথা থেকে দিলেন? বাংলাদেশ থেকে নাকি কলকাতা থেকে?’

এদিকে ফেসবুকে পোস্টটি করার কিছু সময় পরই এর মন্তব্যের ঘরটি বন্ধ করে দেন সৃজিত।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড-ফোর্সের অধিনায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী...
দেশের ক্রিকেট নিয়ে নিয়মিত নিজের মতামত তুলে ধরছেন গায়ক আসিফ আকবর। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মতে, বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের...
৯ম নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। একটি শাহরিয়ার আজাদের ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজিয়নস’, অন্যটি ফখরুল আলমের ‘মেমোরিজ অ্যান্ড মিজারিস’। ...
শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তাল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে ঢাকার কয়েকটি স্থানে হয় ভাঙচুর। একাধিক সংবাদপত্রের দপ্তরে হামলার পাশাপাশি বিক্ষোভকারীদের আগ্রাসনের শিকার হয়েছে দেশের ঐতিহ্যবাহী...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর