১২ বছর পর বড় পর্দায় একসঙ্গে দেব-শুভশ্রী

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৫:০৩ পিএম

প্রায় এক যুগ পর আবার বড় পর্দায় একসঙ্গে ফিরছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। কৌশিক গাঙ্গুলীর পরিচালনায় বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’ অবশেষে মুক্তি পাচ্ছে আগামী ১৪ আগস্ট।

ধূমকেতুর যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালে। তখনই দেব-শুভশ্রীর প্রেমের সমাপ্তি ঘটে, কিন্তু পেশাদারিত্ব বজায় রেখে তাঁরা একসঙ্গে শুটিং শেষ করেন। সিনেমাটি নানা জটিলতায় আটকে ছিল এতদিন।

সম্প্রতি নির্মাতারা প্রকাশ করেছেন একটি প্রচার ভিডিও, যেখানে দেব ও শুভশ্রী একই ছন্দে আলাদাভাবে বক্তব্য দিয়েছেন—‘১২ বছর পর আমরা আবার একসঙ্গে। সব অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ধূমকেতু। দেখা হচ্ছে ১৪ আগস্ট।’

 

সোমবার অর্থাৎ আজ ২৩ জুন এল তারই প্রথম ঝলক। মুক্তি পেল ছবিটির টিজার। এতে দেখা যাচ্ছে, পাহাড়ে ঢাকা বরফ। পড়ে আছে সেনার পোশাক। ওই ঠাণ্ডাতেই শুধু স্যান্ডো গেঞ্জি গায়ে বক্সিং করছেন দেব। সঙ্গে ভয়েস ওভারে শোনা যাচ্ছে, ‘গত ৯ বছর ধরে খালি পালিয়ে বেড়াচ্ছি। আমি কোনো দোষ না করে, মৃত্যু আমাকে ঘরছাড়া করে তাড়িয়ে বেড়াচ্ছে, আমি শালা মৃত্যুকে আর ভয়ই পাই না।’

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি গেম শো ‘দাদাগিরি’-র সঞ্চালকের আসনে এবার দেখা যাবে অভিনেতা ও সাংসদ দেব (দীপক অধিকারী)-কে। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক...
দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর মুক্তি পেয়েছিল কলকাতার দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ছবি ‘ধূমকেতু’। মুক্তির পর থেকেই দর্শকমহলে প্রশ্ন উঠেছিল, এটাই কি দেব-শুভশ্রী জুটির শেষ সিনেমা? ভবিষ্যতে...
শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তাল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে ঢাকার কয়েকটি স্থানে হয় ভাঙচুর। একাধিক সংবাদপত্রের দপ্তরে হামলার পাশাপাশি বিক্ষোভকারীদের আগ্রাসনের শিকার হয়েছে দেশের ঐতিহ্যবাহী...
প্রায় ১০ বছর পর ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে দেব-শুভশ্রীকে একসঙ্গে বড়পর্দায় দেখতে পান দর্শকরা। গত ১৪ আগস্ট মুক্তি পায় ছবিটি। এমনকি এই ছবির মুক্তি উপলক্ষে মঞ্চেও একসঙ্গে দেখা গিয়েছিল প্রাক্তন যুগলকে।
কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। আজ সোমবার থেকেই আমদানি করা যাবে। বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় হামলার পরিকল্পনা বাতিল করার ঘোষণা দেওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। আজ সোমবার এ তথ্য জানিয়ছে আল জাজিরা।
দেশের দ্বিতীয় বৃহত্তর রামসার সাইট খ্যাত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে সকল প্রকার হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল নিষিদ্ধ করে ১১ দফা জরুরি নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। পরিবেশগত সংকটাপন্ন এলাকা...
শুধু চীন নয়, তিস্তা মহাপরিকল্পনা যাচাইয়ে কারিগরি সহায়তা দেবে নেদারল্যান্ডসও। পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরি এ্যানি জানান, তিস্তার পাড়ে স্যাটেলাইট সিটিসহ বড় স্থাপনা তৈরির পরিকল্পনা থেকে সরে...
লোডিং...

এলাকার খবর