দেবের কথাগুলো কিন্তু অনেক মানুষকে এখনও আঘাত দেয়: শুভশ্রী

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পিএম

প্রায় ১০ বছর পর ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে দেব-শুভশ্রীকে একসঙ্গে বড়পর্দায় দেখতে পান দর্শকরা। গত ১৪ আগস্ট মুক্তি পায় ছবিটি। এমনকি এই ছবির মুক্তি উপলক্ষে মঞ্চেও একসঙ্গে দেখা গিয়েছিল প্রাক্তন যুগলকে।

তবে এক সাক্ষাৎকারে শুভশ্রীকে নিয়ে নায়ক দেবের মন্তব্যে বিরাগভাজন হয়েছিলেন অভিনেত্রীর অনুরাগীরা। এক প্রশ্নে দেব জানিয়েছিলেন, শুভশ্রী ইতিমধ্যেই দুই বাচ্চার মা, ফলে তাঁর মুখের সারল্য হারিয়ে গেছে। ‘রূপা’র মুখের সারল্য তাঁর মুখে খুঁজে পাওয়া যেত না বলেই তিনি হয়তো নায়িকাকে কোনো পার্শ্ব চরিত্রের জন্য বেছে নিতেন।

নায়কের এই মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। নেটিজেনদের অনেকেই তাঁর কথা মেনে নিতে পারেননি। দেবের এই কথার জবাবও দিয়েছিলেন শুভশ্রী। তারপর বিতর্কের আগুনে যেন আরও ঘি পড়ে! 

আসলে ধূমকেতুর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানের মঞ্চে দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখার পর অনেকেই আশায় বুক বেঁধেছিলেন যে, আবারও হয়তো সিনেপর্দায় এই জুটিকে দেখা যাবে। এবার এসব বিষয় নিয়ে মুখ খুললেন শুভশ্রী।

পশ্চিমবঙ্গের এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘‘আমার জীবনে যা করেছি, খুব সততার সঙ্গে করেছি। আমি যখন ধূমকেতুর প্রমোশনের জন্য ‌‘হ্যাঁ’ বলেছিলাম, সেটা আমার মন থেকেই করেছি। আমাদের দুজনকে (দেব-শুভশ্রী) দেখে দর্শকাসনে বসে অনেককে কাঁদতে দেখেছি। আমার দেখে মনে হয়েছে আর কী চাই! ইন্ডাস্ট্রির কেউ কোনোদিন আমাদের জুটিটা বাঁচিয়ে রাখার জন্য কোনো পরিশ্রম করেনি। কিন্তু দর্শকরাই আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই আমাদের দেখে নেটিদুনিয়ায় ঝড় উঠেছিল। সেটাকে আমি কখনও অপমান করতে পারব না।’

ধূমকেতু’র পর দেব-শুভশ্রীর ভুল বোঝাবুঝি কেন হলো? এটা কি ঠিক ছিল? জবাবে শুভশ্রী বলেন, ‘আমার মনে হয় যে একটা মানুষ তাঁর অনুভূতি ব্যক্ত করতেই পারে, কিন্তু একজন পাবলিক ফিগার হিসেবে তাঁদের দায়িত্ব থাকে নিজের ভাবকে সঠিকভাবে ব্যক্ত করা। আমরা যে কাজগুলো করছি, শুধু সেসবই থাকবে না, আমাদের কথাগুলোও থেকে যাবে। আর কোনো কোনো সময় একজন নারীকে নিজের কথা বলতে হয়, কারণ তাঁর জন্য অনেকেই আওয়াজ তুলেছেন। তাঁদের সেই আওয়াজ বৃথা যাতে না যায়, তা আমার দায়িত্ব। পুরুষ, সে খুব একটা জায়গায় আছে মানেই, মেয়েরা চুপ করে যাবে, বা মেয়েরা কিছু বলবে না; এটা সব ক্ষেত্রে হয় না। আমি কাজের বাইরে খুব একটা ইন্টারভিউ (সাক্ষাৎকার) দিই না। কিন্তু আমার মনে হয়েছিল আমার সেই সময় কথা বলা উচিত। ধূমকেতুর পর এটা হওয়া উচিত ছিল না।’

তিনি আরও বলেন, ‘দেবের সেই ইন্টারভিউ ও তারপরের ইন্টারভিউগুলো আমি দেখেছি। আমার মনে হয়েছে ও না বুঝেই হয়তো বলেছে। ওর বলা কথাগুলো কিন্তু অনেক মানুষকে এখনও আঘাত দেয়।’

এরপর কি আর কখনও একসঙ্গে শুভশ্রী-দেবকে ছবিতে দেখা যাবে? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘এটার জন্য বড় পরিচালক-প্রযোজকদের এগিয়ে আসতে হবে। যদি বাণিজ্যিক দিক থেকে দেখা যায়, তাহলে আমাদের ইন্ডাস্ট্রির বড়-বড় মাথারা যদি ভাবতে চায়, তাহলে অবশ্যই কেন নয়! আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে আমার মুখের ইনোসেন্স (সারল্য) নেই, ঠিক আছে।’

অনুরাগীরা যে আবারও বড়পর্দায় শুভশ্রী-দেবকে দেখতে চান, তা নিয়ে সংশয় নেই। কিন্তু দেখা যাবে কি-না, সেটা সময়ই বলবে!

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি গেম শো ‘দাদাগিরি’-র সঞ্চালকের আসনে এবার দেখা যাবে অভিনেতা ও সাংসদ দেব (দীপক অধিকারী)-কে। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক...
ইরানে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা-ইসরায়েল। তারপর পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে এখন যুদ্ধ পরিস্থিতি। বাতিল হয়েছে সেই অঞ্চলের সমস্ত ফ্লাইট চলাচল। এমন পরিস্থিতিতে দুবাইয়ে আটকা পড়েছে ঢাকাই...
দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর মুক্তি পেয়েছিল কলকাতার দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ছবি ‘ধূমকেতু’। মুক্তির পর থেকেই দর্শকমহলে প্রশ্ন উঠেছিল, এটাই কি দেব-শুভশ্রী জুটির শেষ সিনেমা? ভবিষ্যতে...
শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তাল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে ঢাকার কয়েকটি স্থানে হয় ভাঙচুর। একাধিক সংবাদপত্রের দপ্তরে হামলার পাশাপাশি বিক্ষোভকারীদের আগ্রাসনের শিকার হয়েছে দেশের ঐতিহ্যবাহী...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর