দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’র অগ্রিম বুকিংয়ে ঝড়

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৪:১০ পিএম

হিন্দি ছবির ভিড়ে কলকাতায় মুক্তি পাওয়া বাংলা সিনেমাগুলো প্রায়ই শো সংকটে পড়ে—হল না পাওয়া যেন স্বাভাবিক ঘটনা। কিন্তু এবার সেই ধারা ভেঙে দিল দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে যেন ঝড় বইছে!

কলকাতার প্রিয়া সিনেমা হলের কর্ণধার অরিজিৎ দত্ত এক পোস্টে লিখেছেন, ‘এটা সত্যিই অবিশ্বাস্য, ধূমকেতুর অ্যাডভান্স বুকিং ক্রমেই বাড়ছে।’

রোববার (১০ আগস্ট) দুপুরে সেই পোস্ট শেয়ার করে দেব লিখেছেন, ‘কোনো শো না পাওয়া থেকে একাধিক শো-এর যাত্রা সবই দর্শকের চাহিদায়। আগামী ১৪ আগস্ট থেকে সব সিনেমা হলে।’

ইতিমধ্যেই ধূমকেতু’র অগ্রিম টিকিট বিক্রি হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার। এই তথ্য গর্বের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রযোজক রানা সরকার ও দেব।

কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই সিনেমায় প্রায় ১০ বছর পর একসঙ্গে বড় পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী। তবে চ্যালেঞ্জটা ছোট নয়—একই দিনে, অর্থাৎ ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে মেগা বাজেটের বলিউড ছবি ‘ওয়ার ২’।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর