টলিউডের ‘রক্তবীজ ২’-তে উঠে এল বাংলাদেশ-ভারতের কূটনীতি!

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০২:১৯ পিএম

প্রকাশ্যে এসেছে টলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘রক্তবীজ ২’র প্রথম ঝলক। যেখানে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উঠে এসেছে বাংলাদেশ-ভারত প্রসঙ্গ। অর্থাৎ প্রথম ছবির কাহিনি অনুসরণ করেই এগোবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় পরিচালিত এই ছবির গল্প।
 
বৃহস্পতিবার (১৪ আগস্ট) প্রকাশিত টিজারে আভাস পাওয়া যায় যে, পর্দায় থাকছে বাংলাদেশ-ভারতের কূটনৈতিক ও রাজনৈতিক টানাপোড়েন। প্রথম দৃশ্যেই শোনা যায়, ‘যতবার ভারত এবং বাংলাদেশ কাছাকাছি এসেছে, ততবার মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র সন্ত্রাসবাদ।’ এরপরই নারীকণ্ঠে ভেসে আসে বিপরীতমুখী সংলাপ, ‘কোথাও যা সন্ত্রাস, অন্য কোথাও হয়তো সেইটাই সংগ্রাম।’

সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ‌‘রক্তবীজ’ মুক্তি পেয়ছিল ২০২৩ সালে। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায় ও মিমি চক্রবর্তী। এবার দ্বিতীয় কিস্তিতেও তাঁরা থাকছেন। তবে নতুন মুখ হিসেবে হাজির হচ্ছেন অঙ্কুশ হাজরা ও কৌশানী মুখোপাধ্যায়।

রক্তবীজ-এ ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি মূলত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের আদলে তৈরি। অন্যদিকে, এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ‘ব্যান্ডিট কুইন’খ্যাত অভিনেত্রী সীমা বিশ্বাস। কারও কারও মতে, তাঁর চরিত্রটি বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়া অবলম্বনে তৈরি।

শিবপ্রসাদ-নন্দিতা ভক্তরা ধারণা করেছিল, প্রথম ছবির তুলনায় রক্তবীজ-২ নাকি আরও বেশি অ্যাকশনে ভরপুর। টিজারেও তেমনই ইঙ্গিত মিলেছে। আগামী ২৬ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর