কলকাতার সিনেমা হলের বাইরে চলছে শুভশ্রীর পূজা

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৯:০৬ পিএম

কে বলেছে শুধু বলিউড বা দক্ষিণী তারকারাই পূজিত হন? একসময় মাধুরী দীক্ষিত, হেমা মালিনী, লতা মঙ্গেশকরের ছবি আসনে রেখে ভক্তরা করতেন পূজা। অমিতাভ বচ্চনের নামে মন্দির যেমন কলকাতায় আছে, দক্ষিণে রজনীকান্তের জন্যও তৈরি হয়েছে ভক্তমন্দির। এমনকি সামান্থা রুথ প্রভুর জন্যও গত বছর এক অনুরাগী বানিয়ে ফেলেছিলেন মন্দির। টলিউডেও দেব-জিতের ছবির মুক্তি ঘিরে দেখা গেছে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’–এর উন্মাদনা, পোস্টারে দুধাভিষেকের দৃশ্য।

এবার সেই তালিকায় যোগ হলেন কলকাতার নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অনুরাগীদের কাছে তিনি এখন সেখানকার একমাত্র ‘লেডি সুপারস্টার’। মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র ‘ধূমকেতু’।

পশ্চিমবঙ্গের বিনোদিনী থিয়েটারে সম্প্রতি দেখা গেল সেই আবেগের চূড়ান্ত রূপ—শুভশ্রীর পোস্টারে দুধ ঢেলে দিলেন ভক্তরা, গলা ফাটিয়ে উঠল স্লোগান—‘জয় মা শুভশ্রী!’ কোথাও আবার ফুলে ঢেকে দেওয়া হলো পোস্টার।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিনেমাটি মুক্তির দিন থাকায় ভোর ৭টা থেকেই হলমুখী হতে শুরু করে দর্শকরা। দীর্ঘ ৯ বছর পর দেব-শুভশ্রী অভিনীত সিনেমা দেখতে পাওয়ায় আবেগে ভাসছেন ভক্তরা।

সিনেমার এ সাফল্যে ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন দেব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জানান, ২৫০টিরও বেশি শো হাউজফুল। ধূমকেতু অপ্রতিরোধ্য। 
 

রানা সরকার প্রযোজিত সিনেমা ‘ধূমকেতু’ হৃদয়স্পর্শী গল্পকে কেন্দ্র করে নির্মিত। সিনেমায় কেন্দ্রীয় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দীপক অধিকারী দেব ও শুভশ্রী গাঙ্গুলি। ২০১৩ সালে সিনেমাটির শুটিং শুরু হলেও তা শেষ হয় ২০১৫ সালে।

 

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষ ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ২০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর