এখন ‘ধূমকেতু’ নির্মাণ হলে, শুভশ্রীকে নিতেন দেব?

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৬:৩৭ পিএম

সম্প্রতি টলিউডে মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী জুটির নতুন সিনেমা ‘ধূমকেতু’। দীর্ঘ এক দশক পর পর্দায় এই জুটিকে দেখে নস্টালজিক তাঁদের ভক্তরা। চলছে নানা আলাপ-আলোচনা। এবার সরাসরি দেবের কাছে প্রশ্ন রাখা হলো—সিনেমাটি যদি ২০২৫ সালে নির্মাণ হতো, তবে কি শুভশ্রীকে তিনি নিতেন?

ভারতীয় একটি গণমাধ্যমে এমন প্রশ্নের জবাবে দেব বলেন, ‘ডিপেন্ড করছে ও (শুভশ্রী) এখন কোন স্টেজে থাকত। ওর বিয়ে হয়ে গেছে কিনা অথবা দুটো বাচ্চার মা হয়ে গেছে কিনা—এই সবকিছুই দেখতাম তখন।’

তিনি আরও বলেন, ‘আমি ছবিতে থাকলে আমাকে ওকেও (শুভশ্রী) নিতে হতো, কিন্তু আমার চরিত্র কী ডিমান্ড করছে—সেটাও আমাকে দেখতে হতো। শুভশ্রীর মধ্যে যদি সেই ইনোসেন্ট কাজ না করত, তাহলে আমাকে অন্য অভিনেত্রীকে বেছে নিতে হতো। শুভশ্রীর জায়গায় তখন অন্য কেউ কাজ করত।’

তবে যেহেতু শুভশ্রীকে নিজের প্রযোজনার প্রথম ছবিতে নেওয়ার কথা দিয়েছিলেন দেব, তাই সেই কথা হয়তো রাখতেন তিনি! নায়কের ভাষ্য, ‘শুভশ্রী যদি চরিত্রের জন্য যথাযথ না হতেন, তাহলে ছবিতে হয়তো তাকে নেওয়া হতো ঠিকই, তবে মুখ্য চরিত্রে নয়; হয়তো অন্যকোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হতো তাকে। অভিনেত্রী সেই চরিত্রের জন্য রাজি হলে অবশ্যই একসঙ্গে কাজ করা হতো।’

কিন্তু এই জুটি নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ধূমকেতু-তে যতই সফল হোক না কেন, দেবের মুখে এই কথা শুনে একটুও খুশি হননি শুভশ্রী-ভক্তরা। তাঁদের মতে, ২০২৫ সালে দাঁড়িয়ে শুভশ্রীর বয়স বাড়লে, দেবের বয়সও কিন্তু ততটাই বেড়েছে।

আবার কারও মন্তব্য, ছবিতে যদি অভিনেত্রী রুক্মিণীকে নিতেন দেব, তাহলে হয়তো এই ছবি কেউ দেখতে যেতেন না!

এদিকে, গত ১৪ আগস্ট প্রাক্তন প্রেমিকযুগলের ধূমকেতু মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিস কাঁপাচ্ছে। প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিন ২.১৮ কোটি রুপির ব্যবসা করেছে ছবিটি। প্রথম তিন দিনে এই ছবি মোট ৭ কোটি রুপির ব্যবসা করেছে।

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি গেম শো ‘দাদাগিরি’-র সঞ্চালকের আসনে এবার দেখা যাবে অভিনেতা ও সাংসদ দেব (দীপক অধিকারী)-কে। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক...
ইরানে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা-ইসরায়েল। তারপর পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে এখন যুদ্ধ পরিস্থিতি। বাতিল হয়েছে সেই অঞ্চলের সমস্ত ফ্লাইট চলাচল। এমন পরিস্থিতিতে দুবাইয়ে আটকা পড়েছে ঢাকাই...
দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর মুক্তি পেয়েছিল কলকাতার দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ছবি ‘ধূমকেতু’। মুক্তির পর থেকেই দর্শকমহলে প্রশ্ন উঠেছিল, এটাই কি দেব-শুভশ্রী জুটির শেষ সিনেমা? ভবিষ্যতে...
শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তাল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে ঢাকার কয়েকটি স্থানে হয় ভাঙচুর। একাধিক সংবাদপত্রের দপ্তরে হামলার পাশাপাশি বিক্ষোভকারীদের আগ্রাসনের শিকার হয়েছে দেশের ঐতিহ্যবাহী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর