ইরান-আমেরিকা যুদ্ধ, দুবাইয়ে আটকা শাকিবের দুই নায়িকা

আপডেট : ০১ মার্চ ২০২৬, ০৪:০০ পিএম

ইরানে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা-ইসরায়েল। তারপর পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে এখন যুদ্ধ পরিস্থিতি। বাতিল হয়েছে সেই অঞ্চলের সমস্ত ফ্লাইট চলাচল। এমন পরিস্থিতিতে দুবাইয়ে আটকা পড়েছে ঢাকাই সুপারস্টার শাকিব খানের দুই নায়িকা—শুভশ্রী গাঙ্গুলি ও সোনাল চৌহান। 

ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, ছেলেসহ দুবাইয়ে আটকা পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। ছেলে ইউভানের স্কুল বন্ধ থাকায় তার আবদারে সেখানে বেড়াতে গেছেন অভিনেত্রী। কিন্তু দুবাইয়ে যখন তাঁরা পা রাখেন, তখন পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। ইরানের বিভিন্ন শহরে হামলা চালিয়েছে আমেরিকা-ইসরায়েল, আবার মধ্যপ্রাচ্যের বেশকিছু মার্কিন ঘাঁটিতে আক্রমণ করে পাল্টা জবাব দিয়েছে ইরান। 

জানা যায়, ছেলে ইউভানকে নিয়ে এখন নিরাপদ স্থানে রয়েছেন শুভশ্রী। স্থানীয় সংবাদমাধ্যমকে অভিনেত্রীর স্বামী রাজ চক্রবর্তী বলেন, ‌‘শনিবারই সেখানে পৌঁছেছে ওরা। বেড়াতে গেছে। আবার কাল থেকে পরিস্থিতিও আরও জটিল হয়েছে। একটা জায়গায় আটকে রয়েছে ওরা। খুবই চিন্তায় আছি আমরা সকলেই। সঙ্গে ইউভান আছে যেহেতু তাই চিন্তাটা একটু বেশিই হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ওরা দুবাইয়ের পাম জুমেইরাতে উঠেছে। ওই হোটেলের অদূরেই একটু আগে বিস্ফোরণ হয়েছে। এই মুহূর্তে ওখানে সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে প্রত্যেককে বাড়ির বাইরে বের হতে বারণ করা হয়েছে। তবে আমাদের ওখানে বন্ধু-আত্মীয় রয়েছেন। তাঁরা সামলাচ্ছেন ওদের, যত্ন নিচ্ছেন। কথাও হচ্ছে। দুশ্চিন্তায় রয়েছি, তবে আতঙ্কিত নই।’

স্ত্রী-সন্তান যেন নিরাপদে দেশে ফিরতে পারে—সেজন্য কোনো রকম সরকারি সহযোগিতা চেয়েছেন কি-না জানতে চাইলে রাজ বলেন, ‘এখনও কোনো রকম সরকারি সহযোগিতা চাইনি। আশা করছি, ওরা নিরাপদে বাড়ি ফিরে আসবে।’

তবে মধ্যপ্রাচ্য থেকে একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। ভারতে ফেরার কোনো আশা দেখছেন না তিনি। এই পরিস্থিতিতে ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন ‘জান্নাত’খ্যাত এই অভিনেত্রী।

প্রসঙ্গত, শুভশ্রী গাঙ্গুলি ও সোনাল চৌহান—দুজনই কয়েকটি ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন। ‘নবাব’ ও ‘চালবাজ’ শিরোনামের দুই সিনেমায় শাকিবের নায়িকা ছিলেন শুভশ্রী। অন্যদিকে, ‘দরদ’ সিনেমায় বাংলাদেশি এই নায়কের সঙ্গে জুটি বেঁধেছেন সোনাল চৌহান।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর