দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’র জন্য বাংলাদেশ উপহাইকমিশনে আবেদন

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৬:১০ পিএম

২০১৩ সালের পর আবারও জুটি বেঁধেছেন টলিউড তারকা দেব ও শুভশ্রী। কৌশিক গাঙ্গুলি পরিচালিত তাঁদের নতুন ছবি ‘ধূমকেতু’ কলকাতায় মুক্তি পেয়েছে গত ১৪ আগস্ট। প্রথম দুই সপ্তাহেই সিনেমাটি আয় করেছে ২১ কোটি রুপির বেশি।

এবার এই ছবির বাংলাদেশে মুক্তির জন্য পদক্ষেপ নিয়েছেন প্রযোজক রানা সরকার। তিনি ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘বাংলাদেশে দেব-শুভশ্রীর অসংখ্য ভক্ত রয়েছেন। তাঁদের অনুরোধেই আমি উদ্যোগ নিয়েছি। আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবেদন জানিয়েছিলাম, পরে বাংলাদেশ উপহাইকমিশনারের সঙ্গে দেখা করি। এর পর থেকেই প্রক্রিয়া শুরু হয়। সম্প্রতি উপহাইকমিশনের ফার্স্ট সেক্রেটারির কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দিলাম।’

রানা সরকার আরও বলেন, ‘আমাদের জানানো হয়েছে, বিষয়টি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়া হবে। দুই দেশের মধ্যে যেহেতু কিছু আইনি জটিলতা রয়েছে, তাই তার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সিদ্ধান্ত জানানো হবে যে, ধূমকেতু বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে কি না!’

উল্লেখ্য, ২০২৩ সালে শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে বাংলাদেশে শুরু হয়েছিল ভারতীয় সিনেমার নিয়মিত মুক্তি। এরপর ‘জওয়ান’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’সহ মোট নয়টি ছবি দেখা যায় প্রেক্ষাগৃহে। তবে গত ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন সিনেমা আদান-প্রদানেও প্রভাব ফেলেছে। সে সময়ে বাংলাদেশে ভারতীয় সিনেমা মুক্তি পেয়েছে মাত্র একটি—গত বছরের ১ নভেম্বর মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’।

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি গেম শো ‘দাদাগিরি’-র সঞ্চালকের আসনে এবার দেখা যাবে অভিনেতা ও সাংসদ দেব (দীপক অধিকারী)-কে। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক...
ইরানে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা-ইসরায়েল। তারপর পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে এখন যুদ্ধ পরিস্থিতি। বাতিল হয়েছে সেই অঞ্চলের সমস্ত ফ্লাইট চলাচল। এমন পরিস্থিতিতে দুবাইয়ে আটকা পড়েছে ঢাকাই...
দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর মুক্তি পেয়েছিল কলকাতার দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ছবি ‘ধূমকেতু’। মুক্তির পর থেকেই দর্শকমহলে প্রশ্ন উঠেছিল, এটাই কি দেব-শুভশ্রী জুটির শেষ সিনেমা? ভবিষ্যতে...
শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তাল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে ঢাকার কয়েকটি স্থানে হয় ভাঙচুর। একাধিক সংবাদপত্রের দপ্তরে হামলার পাশাপাশি বিক্ষোভকারীদের আগ্রাসনের শিকার হয়েছে দেশের ঐতিহ্যবাহী...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর