অনির্বাণের ব্যান্ড ‘হুলিগানিজম’ বিতর্ক, মাফ চাইতে বললেন রুদ্রনীল

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ পিএম

টলিউডের তারকা অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড ‘হুলিগানিজম’র নতুন গান ঘিরে তোলপাড় নেটদুনিয়া। ‘নরেন্দ্র মোদির পেনশন-টেনশন’ থেকে শুরু করে ‘হিন্দু রাষ্ট্র’, ‘আচ্ছে দিন’ হয়ে সরাসরি বঙ্গ রাজনীতির ‘তিন ঘোষ’—সব মিলিয়ে তাঁর রাজনৈতিক ব্যঙ্গাত্মক গানের ক্যামেরাবন্দি মুহূর্ত এখন নেটপাড়ায় ভাইরাল।

গান ঘিরে বিতর্ক যেমন জমেছে, তেমনি এসেছে প্রশংসাও। পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল তৃণমূল নেতা কুণাল ঘোষ ও বামনেতা শতরূপ ঘোষ খোলাখুলিই অনির্বাণের গানের ভূয়সী প্রশংসা করেছেন। তবে অন্যদিকে, ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ! তিনি বিজেপি নেতাও বটে। তাঁর অভিযোগ, অনির্বাণ ভট্টাচার্য মঞ্চে দাঁড়িয়ে সনাতন ধর্মকে অপমান করেছেন।

রুদ্রনীল একটি দীর্ঘ পোস্টে অনির্বাণকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘‘বন্ধুবর অনির্বাণ ভট্টাচার্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনার এই অসচেতন, জ্ঞানহীন বক্তব্যের। আপনি মঞ্চে বললেন, ‘সনাতন এসে গেছে? আর সনাতনী? সনাতন মানে আমি সনাতন ধর্মের কথা বলছি। আসেনি তো এখনও? সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে, সবাই এগিয়ে যায়, আমরা পিছিয়ে যাব!’ ভাই, অনির্বাণ পৃথিবীর চূড়ান্ত মুর্খ ব্যক্তিও জানেন, সনাতন ধর্ম পৃথিবীর আদিতম ধর্ম বা জীবনচর্যা। তারপর বাকি ধর্মগুলোর জন্ম। আর আপনি বললেন, ‘সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে!’ আপনি সজ্ঞানে বললেন এই কথা?’’

এখানেই থামেননি তিনি। আরও যোগ করেছেন, ‘‘অন্য কোনো ধর্ম সম্পর্কে এই ধরনের উক্তি করলে তারা এতক্ষণে আপনাকে কোন স্থানে রাখতেন নিশ্চয়ই জানেন! সবাই জানে, আপনার কাজ কেড়ে নেওয়া হয়েছে, তাই গান গেয়ে পেটের ভাত জোগাড় করতে হচ্ছে। দুর্ভাগ্যজনক! কিন্তু যে ‘হুলিগানরা’ আপনার পেটের ভাত কাড়ল, তা নিয়ে বা আরজিকর ডাক্তার-হত্যা নিয়ে বা শিক্ষক পেটানো বা শিক্ষা-দুর্নীতি নিয়ে আপনার মুখে কুলুপ!’’

তিনি আরও বলেন, ‘যদি সজ্ঞানে এই ধরনের মন্তব্য করে থাকেন, তাহলে ক্ষমা চেয়ে নিন।’

রুদ্রনীলের এমন কড়া প্রতিক্রিয়ার পর নেটিজেনদের একাংশ আবার খোঁচা দিতে ছাড়েননি, ‘মঞ্চে তিন ঘোষের নামে আপনার নাম নেননি বলে গোঁসা হয়েছেন নাকি?’

যদিও অনির্বাণ ভট্টাচার্য আপাতত চুপ রয়েছেন এই বিতর্কে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর