ওটিটিতে ফিরেছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৭ পিএম

শুভশ্রী গঙ্গোপাধ্যায় মানেই নায়িকা-ইমেজ ভেঙে একের পর এক নতুন পরীক্ষা। বড় পর্দা সামলানোর পাশাপাশি ওটিটিতেও যে তিনি সমানভাবে দাপট দেখাতে পারেন, তার প্রমাণ মিলেছিল ২০২৩ সালে। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ তাঁকে পৌঁছে দিয়েছিল জনপ্রিয়তার অন্য এক উচ্চতায়।

দুই বছরের মাথায় আবারও ডিজিটাল প্ল্যাটফর্মে ফিরছেন কলকাতার এই নায়িকা। এবার সিরিজের নাম ‘অনুসন্ধান’। অদিতি রায় পরিচালিত এই সিরিজে শুভশ্রী হচ্ছেন এক সাংবাদিক, যিনি এক ভয়ঙ্কর সত্য উন্মোচনে নামবেন।

গল্প ঘুরছে জেলবন্দি অন্তঃসত্ত্বা নারীদের রহস্যকে ঘিরে। নো মেকআপ লুক, চোখেমুখে আঘাতের দাগ—একেবারে অন্যরূপে দেখা যাবে তাঁকে।

 শুভশ্রীর অনুসন্ধান। ছবি: হইচই প্রসঙ্গত, চলতি বছরই মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত ‘গৃহপ্রবেশ’। এরপরেই সারা দেশজুড়ে মুক্তি পায় ‘ধূমকেতু’। এদিকে, শুভশ্রীকে নিয়ে ইতিমধ্যেই রাজ চক্রবর্তীর ‘হোক কলরব’ ছবির ঘোষণাও এসেছে।

এই সবকিছুর মধ্যেই এবার অন্যরকম চমক দিলেন অভিনেত্রী।

শরিফুল রাজ, নাজিফা তুষি, কুমার উদয়—যারা এখন নিজেদের কাজের মাধ্যমে দর্শকের কাছে অন্যতম জনপ্রিয়, এটি ছিল তাঁদের প্রথম সিনেমা। শরিফুল রাজ সেসময় অশ্রুশিক্ত হয়ে বলেছিলেন, ‘আমি জীবনে অনেক কষ্ট করে এই...
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে ইস্তফা দিয়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। শুধু তা-ই নয়, নতুন দল বিজেপি থেকেও তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন। আর...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০০ জনে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত হেলথ...
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় কালিগঙ্গা নদীতে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণে একটি ট্রলার ডুবে গেছে। সোমবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা...
গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানে দ্বিতীয় দফায় ৭৩৯ জন শ্রমিক-কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে কারখানার প্রধান ফটকে ছাঁটাই-সংক্রান্ত নোটিশ টানিয়ে...
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে করা ইশরাক হোসেনের আবেদন গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত...
লোডিং...

এলাকার খবর