বাদ তানজিন তিশা, যুক্ত হলেন সৃজিতের ‘বান্ধবী’

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০২:৩৬ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সম্প্রতি শিরোনাম হয়েছিলেন কলকাতার একটি সিনেমায় অভিনয়ের খবরে। ‘ভালোবাসার মরশুম’ নামের সেই সিনেমায় তাঁর বিপরীতে অভিনয় করার কথা ছিল বলিউডের ‘থ্রি ইডিয়টস’খ্যাত শরমন যোশীর। ছবিটি পরিচালনা করছেন এম এন রাজ।

তবে শেষ পর্যন্ত আর এই সিনেমায় দেখা যাবে না তিশাকে। জানা গেছে, ভিসা জটিলতায় পড়েছিলেন তিনি। ফলে শুটিংয়ে অংশ নিতে পারেননি। প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র জানায়, তিশাকে বাদ দিয়েই নতুন অভিনেত্রী চূড়ান্ত করেছে সিনেমার টিম। তাঁর জায়গায় অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা। সাম্প্রতিক সময়ে নির্মাতা সৃজিত মুখার্জির ‘বান্ধবী’ হিসেবে পরিচিতি পেয়েছেন তিনি। বিভিন্ন পার্টিতে তাঁরা একসঙ্গেই এখন হাজির হন।  

ভালোবাসার মরশুম-এর ঘোষণা আসার পর থেকেই বিষয়টি নিয়ে চুপ ছিলেন তানজিন তিশা। চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি তিনি। এ বিষয়ে জানতে চাইলে সম্প্রতি তিশা বলেন, ‘আমাকে নিয়ে অনেক নিউজ হয়েছে, আমি দেখেছি। তবে কতটা সত্য, কতটা নয় জানি না। কলকাতার সিনেমা নিয়ে এখনই কিছু বলতে চাই না। হয়তো নতুন কোনো সারপ্রাইজ নিয়েই সামনে আসব।'

তিশার সেই ‘সারপ্রাইজ’ এবার স্পষ্ট! দেশসেরা নায়ক শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। ‘সোলজার’ সিনেমায় শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে তানজিন তিশাকে। ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়েছে, আগামী সপ্তাহে যোগ দেবেন তিশা।

ছবিটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। এটি তাঁর প্রথম সিনেমা। প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। জানা গেছে, আসছে ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সোলজার।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি সংক্রান্ত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
ঢাকাই সিনেমার আলোচনার কেন্দ্রে শরিফুল রাজ; এলো আবার এক্সক্লুসিভও। সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন আর সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া পুরনো ভিডিও নিয়ে এতদিন পর মুখ খুললেন এই তারকা। সম্প্রতি এক...
সহ-শিল্পীকে মারধরের অভিযোগ
মানিকগঞ্জে ‘পুতুলের বিয়ে’ নামের একটি নাটকের শুটিং সেটে তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এক ফেসবুক লাইভে এসে তিনি অভিযোগ করেন, শুটিং...
তানজিন তিশাকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন নাটকের আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। শুটিং চলাকালে সবার সামনে তাকে মেরে আহত করার অভিযোগ এনেছেন তিনি। এমনকি অভিনেতা মুশফিক ফারহান নিজের স্বামী বলে তার সঙ্গে কাজ...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর