প্রেম করছেন সৃজিত-সুস্মিতা?

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১২:৫৬ পিএম

ভারতের ওড়িশার পুরীতে চলছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং। প্রায় ছয় বছর তিনি যে চিত্রনাট্য আগলে রেখেছিলেন, সেই গল্প এবার পর্দায় আসছে। বুধবার (১৬ জুলাই) ছিল শুটিংয়ের শেষদিন। এদিনই নির্মাতা সৃজিতকে নিয়ে উঠেছে নতুন প্রেমের গুঞ্জন। নেটিজেনদের অনেকে ধারণা করছেন যে, এই ছবির অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম করছেন সৃজিত!

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, লহ গৌরাঙ্গের নাম রে ছবির সূত্র ধরেই সৃজিত-সুস্মিতার ঘনিষ্ঠতা বাড়ে। সৃজিত মঞ্চে যেদিন প্রথম ‘মার্ক্স ইন কলকাতা’ করলেন, সেদিনও নাটক দেখতে গিয়েছিলেন সুস্মিতা। দু’জনকে একসঙ্গে সিনেমার প্রিমিয়ারে যেতেও দেখা গেছে! পরিচালকের বন্ধু-বান্ধবের সঙ্গেও নাকি সুস্মিতার সখ্য গড়ে উঠেছে। 

তবে সৃজিত ও সুস্মিতা প্রেমে পড়েছেন কিনা, সেই আলাপ এতদিন সামনে আসেনি। কিন্তু পুরীর সমুদ্র যে উত্তাল, সমুদ্রকে সাক্ষী রেখে তাই অনেক প্রেমেরও জন্ম হয়!

এরইমধ্যে সমুদ্রপাড়ে সৃজিতের সঙ্গে একটি ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সুস্মিতা। ক্যাপশনে লিখেছেন, ‘স্যর আঁখো পর’। এরপরই নেটিজেনরা প্রশ্ন তুলছেন, ‘নয়নের মণি করে রাখার মতো ব্যাপার কি?’ 

নির্মাতার ঘনিষ্ঠ একটি সূত্রের ভাষ্য, ‘সৃজিত-সুস্মিতার বন্ধুত্ব এখন চোখে পড়ার মতো। বিষয়টি বিশেষ বন্ধুত্বের দিকে এগিয়েছে, তেমন মনে করছেন অনেকে।’

যদিও এই গুঞ্জনে এখনও মুখ খুলেননি সৃজিত কিংবা সুস্মিতা। এমনকি সৃজিত-পত্নী রাফিয়াত রশিদ মিথিলাও কিছু বলেননি! তবে টলিউডে সৃজিতের নতুন প্রেম নিয়ে গুঞ্জন বেড়েই চলছে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর