‘তিশা ভারতীয় অ্যাম্বাসিতে গিয়ে পাসপোর্ট জমা দেননি, চলে যান আমেরিকা’

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম

বিগত দু-তিন দিন ধরেই মডেল-অভিনেত্রী তানজিন তিশাকে কেন্দ্র করে দেশীয় শোবিজে বিব্রতকর এক ঘটনা চলছে। অভিযোগ, কলকাতার একটি ছবির জন্য অগ্রিম দেওয়া ৪ লাখ ৫০ হাজার টাকা নিলেও কাজ না করে আমেরিকা চলে গেছেন তিনি।

প্রথম অভিযোগটি তুলেছেন প্রযোজক হিসেবে পরিচয় দেওয়া শরীফ খান। তাঁর দাবি, কলকাতার ‘ভালোবাসার মরশুম’ শিরোনামের ছবির জন্য তিশা নাকি কাজ না করেও অগ্রিম টাকা ফেরত দিচ্ছেন না। কিন্তু তিশা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, শরীফ ওই ছবির কোনো প্রযোজক নন।

এবার ছবির পরিচালক এমএন রাজ মুখ খুলেছেন বিষয়টি নিয়ে। তিনি স্পষ্ট করে ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘তিশা ভুল বিবৃতি দিচ্ছেন।’ পরিচালকের দাবি, তিশাকে টাকা দেওয়া হয়েছে। কাজ না করায় সেই টাকা তাকে ফেরত দিতেই হবে। এক সাক্ষাৎকারে এমএন রাজ বলেন, ‘আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। ভেতরে ভেতরে কী হয়েছে জানতাম না। কিন্তু যেহেতু তিশাকে টাকা দেওয়া হয়েছে, সে অবশ্যই ফেরত দেবে। কোনো চুক্তিপত্রে টাকা ফেরতের বিষয় লেখা থাকে না। এটা নিয়মই নয়। সে কাজ করেনি, কিছু টাকা তো ফেরত দিতেই হবে।’ 

পরিচালক আরও জানান, তাঁরা তিশার জন্য এক মাস অপেক্ষা করেছেন। এমনকি ছবির অন্য গুরুত্বপূর্ণ শিল্পীর (বলিউড অভিনেতা শারমান যোশি) শিডিউল বদলাতে হয়েছে। তাঁর ভাষ্য, ‘তিশার জন্য অনুরোধ করে শারমানের তারিখ বদলেছি। কিন্তু তিশা অ্যাম্বাসিতে গিয়ে পাসপোর্টটাও জমা দেয়নি; সে আমেরিকায় চলে যায়। আমি শুধু বলেছিলাম, পাসপোর্ট জমা দাও, তারপর যাও।’ এম এন রাজের দাবি, নির্ধারিত দিন সকাল ৯টায় অ্যাম্বাসিতে যাওয়ার কথা থাকলেও তিশা এক ঘণ্টা দেরিতে যান এবং পরে অপমানজনক ভঙ্গিতে আচরণ করেন, ‘আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট’। পরিচালক বলেন, ‘টেকনিক্যাল সমস্যার কারণে ভিসা স্লট ঢুকছিল না, কিন্তু তিশা নিজে সক্রিয় ছিল না।’

তবে এ বিষয়ে তিশার পাল্টা বিবৃতি রয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে অভিনেত্রী নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে সব অভিযোগ অস্বীকার করেন এবং বলেন, ‘এই ছবির কারণে তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।’ তিশার দাবি, উল্টো তিনি দুই মাস অপেক্ষা করেছেন; শুটিং শুরুর কথা থাকলেও পরিচালক প্রস্তুত ছিলেন না। অতএব নিজে সরে দাঁড়াতে বাধ্য হন।

এমএন রাজ আরও বলেন, ‘আমরা সেপ্টেম্বরের ১৭-১৮ ও ১৯ তারিখ নায়িকা ছাড়াই শুট করেছি; দুর্গাপূজার আগে পর্যন্ত অপেক্ষা করেছি; এরপর বাধ্য হয়ে নতুন নায়িকা নিয়েছি।’ তিনি মনে করছেন, এখন তিশার দেওয়া বিবৃতিই ভুল বা অসঙ্গতিপূর্ণ।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর