সড়ক দুর্ঘটনার কবলে অভিনেতা অনির্বাণ 

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম

দুই বাংলায় জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘একেন বাবু’-র অভিনেতা অনির্বাণ চক্রবর্তী সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। শনিবার সকালে কলকাতার চারু মার্কেট থেকে রাসবিহারি যাওয়ার পথে তার গাড়ি একটি বাসের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় ও কাচ ভেঙে যায়।

অনির্বাণ পশ্চিমবঙ্গের গণমাধ্যমকে জানান, তিনি এবং তার গাড়িচালক দু’জনই অক্ষত আছেন। দুর্ঘটনা নিয়ে অভিনেতার অভিযোগ, টালিগঞ্জ ব্রিজের নিচে হঠাৎ একটি গাড়ি তার গাড়ির সামনে চলে এলে সেটিকে বাঁচাতে গিয়েই বাসের সঙ্গে ধাক্কা লাগে। তবে বাসচালক উল্টো তাকে দোষারোপ করে বলেন, সময়মতো ব্রেক না কষলে আরও বড় দুর্ঘটনা হতে পারত।

অভিনেতার দাবি, বাসচালক দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে তিনি বাধা দেন। এরপর তিনি টালিগঞ্জ থানা ও চারুমার্কেট থানায় অভিযোগ জানান। অনির্বাণ বলেন, ‘গাড়ির যে ক্ষতি হয়েছে, তা এখন রাস্তায় চালানোর মতো নেই।’

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
শুধু স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করা যাবে না, বিএনপিকে চিনতে হলে জ্ঞানের কোনো বিকল্প নাই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা...
কিন্তু বিতর্ক থামেনি। উজবেকিস্তান যাওয়ার ঠিক আগে টিম হোটেলে জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যে কথা-কাটাকাটির ঘটনা সামনে আসে। একপর্যায়ে পরিস্থিতি গড়ায় ধাক্কাধাক্কিতে। আর তখনই ৯৯৯-এ ফোন করে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর