‘জাতি-ধর্মের ভিত্তিতে দেশ চলছে’—মোদিকে খোঁচা দিতেই গায়িকার বিরুদ্ধে মামলা?

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম

ভারতের পেহেলগাম হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে দায়ী করে আইনি জটিলতায় পড়লেন জনপ্রিয় ভোজপুরি গায়িকা নেহা সিং রাঠৌর।

কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে তিনি মন্তব্য করেছিলেন, ‘কেন্দ্রীয় সরকার ধর্মগন্ধী। জাতি এবং ধর্মের বিভাজনের ভিত্তিতেই দেশ চলছে।’ এই মন্তব্যের পরপরই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার সূত্রপাত গত এপ্রিলে পেহেলগামে হওয়া এক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে। অভিযোগ, ২২ এপ্রিল পেহেলগামে হওয়া ওই হামলায় ২৬ জন নিহত হন, যাদের মধ্যে একজন নেপালি নাগরিকও ছিলেন। এই ঘটনার পরেই গায়িকার মন্তব্য দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

পরবর্তী সময়ে একাধিক সাক্ষাৎকারে নেহা সিং রাঠৌর নিজের মন্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি স্পষ্ট করেন যে, তিনি কোনও প্রতিবাদী গান বাঁধেননি, বরং স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে পর্যটকদের নিরাপত্তা ও সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাঠৌর বলেন, ‘ওটা কোনো গান ছিল না; ওটা ছিল পেহেলগাম ঘটনার বিষয়ে একটি বক্তব্য, যেখানে অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। আমি কেবল প্রধানমন্ত্রীর কাছে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে প্রশ্ন রেখেছিলাম। আর শুধু এই কারণেই আমার বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় অভিযোগ ও একাধিক এফআইআর দায়ের হয়েছে।’

এদিকে, গায়িকার এই মন্তব্য জাতিগত বিদ্বেষ ও রাষ্ট্রবিরোধী মনোভাব ছড়াতে পারে, এমন অভিযোগ এনে লখনউয়ের হজরতগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন কবি অভয় প্রতাপ সিং (যিনি অভয় সিংহ নামেও পরিচিত)। তাঁর দাবি, গায়িকার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো সমাজের শান্তি বিঘ্নিত করতে পারে।

ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা এক মিনিট ৭ সেকেন্ডের টিজারে এক সপ্তাহ আগেই ঝলক দেখিয়েছিলেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। এবার আনুষ্ঠানিকভাবে বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পেল...
পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা-গায়ক আলি জাফর আবারও আলোচনায়। ‘ডিয়ার জিন্দগি’ ছবিতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয়ের পর ভারতীয় দর্শকদের কাছেও পরিচিত হয়ে ওঠেন তিনি। তবে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত...
লেখক হিসেবে ইতিমধ্যে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন বলিউড অভিনেত্রী টুইঙ্কেল খান্না। সামাজিকমাধ্যমেও তাঁর জোরালো উপস্থিতি নজর কেড়েছে ভক্তদের। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক মতামত দিয়ে প্রায়ই আলোচনায় থাকেন...
মঞ্চে গান গাইতে গিয়েই আবেগে ভেঙে পড়লেন বলিউয়ের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান। শ্রোতা-দর্শকের সামনে দাঁড়িয়ে বারবার ক্ষমাও চাইতে দেখা যায় তাকে। শনিবার ভারতের লখনউ শহরে একটি লাইভ কনসার্টে গান পরিবেশন...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
লোডিং...

এলাকার খবর