অনেক ‘জাগো মা’ হয়েছে এবার একটু সেক্যুলার গান গাও, বলেই মঞ্চে গায়িকার ওপর হামলা

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম

লাইভ কনসার্টে গান গাইতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ‘বসন্ত এসে গেছে’খ্যাত জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। শনিবার (২০ ডিসেম্বর) ভারতের পশ্চিমবঙ্গের ভগবানপুরে সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিয়ে লগ্নজিতা জানান, সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শুরু হয় এবং প্রথম ৪৫ মিনিট নির্বিঘ্নেই গান পরিবেশন করেন তিনি। প্রথম তিনটি গান শেষে আয়োজকদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনাও দেওয়া হয়। এরপর নির্ধারিত তালিকা অনুযায়ী সপ্তম গান শেষ করার পর দর্শকদের সঙ্গে কিছু কথা বলছিলেন তিনি।

এই সময় ‘দেবী চৌধুরাণী’ সিনেমার ‘জাগো মা’ গানটি পরিবেশন করছিলেন লগ্নজিতা। গান চলাকালীন হঠাৎ দর্শকাসন থেকে এক ব্যক্তি মঞ্চে উঠে আসেন এবং তাঁকে মারধর করতে উদ্যত হন। তবে উপস্থিত অন্যরা দ্রুত হস্তক্ষেপ করে ওই ব্যক্তিকে ধরে মঞ্চ থেকে নামিয়ে দেন।

মঞ্চে উঠে আসা ব্যক্তির নাম মেহেবুব মল্লিক। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের দাবি, তিনি সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের অন্যতম মালিক। প্রত্যক্ষদর্শীদের মতে, মেহেবুব গায়িকাকে অশ্রাব্য ভাষায় কটূক্তি করেন এবং চিৎকার করে বলেন, ‘অনেক জাগো মা হয়েছে, এবার একটু সেক্যুলার গান গাও।’ 

এই ঘটনায় সম্পূর্ণ হতভম্ব হয়ে পড়েন লগ্নজিতা চক্রবর্তী। নিরাপত্তাজনিত শঙ্কায় তিনি অনুষ্ঠান মাঝপথেই ত্যাগ করেন।

হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর ওই রাতেই ভগবানপুর থানায় গিয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার কাছে বিস্তারিত অভিযোগ জানান লগ্নজিতা। পুলিশের পরামর্শে তিনি একটি জেনারেল ডায়েরি (জিডি) করেন।

পরবর্তী সময়ে অভিযান চালিয়ে অভিযুক্ত মেহেবুব মল্লিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনার বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগে স্থানীয় থানার ওসি শাহজাহান হককেও জবাবদিহির মুখে দাঁড় করানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত এসপি ভারতীয় এক গণমাধ্যমকে বলেন, ‘আমরা শিল্পীর সঙ্গে কথা বলেছি এবং তাঁকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছি। পুলিশি গাফিলতি ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করা হবে।’

উল্লেখ্য, কলকাতার অন্যতম জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী ২০১৪ সালে সৃজিত মুখার্জি পরিচালিত ‘চতুষ্কোণ’ সিনেমার ‘বসন্ত এসে গেছে’ গান দিয়ে ব্যাপক পরিচিতি পান। এরপর একের পর এক হিট গান উপহার দিয়েছেন তিনি। ‘একান্নবর্তী’ সিনেমার ‘আমাদের গল্পগুলো’ গানটিও শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর