ছায়ানট ভাঙচুরে কোয়েল-চিরঞ্জিতদের ক্ষোভ

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পিএম

আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে প্রথমে বাংলাদেশ, পরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই বিপ্লবীকে হারিয়ে যখন শোকে মুহ্যমান গোটা দেশ, তখন কয়েকটি স্থানে চলে ভয়াবহ সহিংসতা। এ সময় দেশের শীর্ষ সারির গণমাধ্যম ছাড়াও হামলা ও ভাঙচুরের শিকার হয় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। এ ঘটনায় বাংলাদেশি শিল্পীদের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন ওপার বাংলার তারকারাও। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে ছায়ানটের ওপর হামলার কড়া সমালোচনা করেন টলিউড তারকা ও সংগীতশিল্পীরা।

জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক বলেন, ‘সব ধরনের হিংসার ঊর্ধ্বে বিনোদন দুনিয়া। সেখানেও মৌলবাদ ছায়া ফেললে এর থেকে দুঃখের আর কিছুই হতে পারে না।’

অভিনেত্রী তাঁর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘মিতিন মাসি’র প্রসঙ্গ টেনে বলেন, ‘একজন গোয়েন্দা হিসেবে মিতিন মাসি থাকলে সবার আগে প্রকৃত খুনিকে ধরে শাস্তি দিতেন এবং নিরপরাধ মানুষের প্রাণ বাঁচাতেন।’

প্রমিতা মল্লিক। ছবি: সংগৃহীত

রবীন্দ্রসংগীত শিল্পী প্রমিতা মল্লিক বলেন, ‘প্রতিষ্ঠানের সঙ্গে যা ঘটল তা এক কথায় দানবিক, উন্মত্ত গুন্ডাগিরি। যে গান ব্যাধি কমাতে ব্যবহৃত হয়, সেই সংগীত প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে! এর চেয়ে ঘৃণ্য ঘটনা আর কী হতে পারে। আমি প্রতি মুহূর্তে এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।’

বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। তিনি বলেন, ‘বাংলাদেশ শিল্প-সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ। সেই সব ধ্বংস হয়ে যাচ্ছে। এখন ভালো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিল্প-সংস্কৃতির অঙ্গন সব পুড়িয়ে নষ্ট করে ফেলছে। জানি না এর শেষ কোথায়! বারবার অকারণে বিনোদন দুনিয়ার ওপর আঘাত নেমে আসছে, যা একেবারেই কাম্য নয়।’ 

তিনি আরও বলেন, ‘এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও ভারত বিদ্বেষী মনোভাব দুই দেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক আদান-প্রদানকে ব্যাহত করবে।’

নাট্যকার অবন্তী চক্রবর্তী বাংলাদেশে নাটক মঞ্চস্থ করার সুখস্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ‘দুই বাংলার শিল্পীদের যে মেলবন্ধন, সেইসব দিন কি আর ফিরে আসবে?’ তিনি বিশ্বাস করেন, ‘সবার উপরে মানুষ সত্য’। 

প্রসঙ্গত, ছায়ানটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ২০ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের হয়। যেখানে ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ। 

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর