নতুন বছরের শুরুতেই সুখবর দিলেন জয়া

আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম

বিদায়ী বছর বেশ ভালো কেটেছে জয়া আহসানের। দেশ ও দেশের বাইরে মুক্তি পেয়েছে একাধিক সিনেমা। সেই তালিকায় রয়েছে ‘তাণ্ডব’, ‘উৎসব’, ‘পুতুলনাচের ইতিকথা’, ‘ফেরেশতে’, ‘জয়া আর শারমিন’ ও ‘ডিয়ার মা’। এবার নতুন বছরের শুরুতেই সুখবর দিলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।

আগামী ৬ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত সিনেমা ‘ওসিডি’। এটি নির্মাণ করেছেন সৌকর্য ঘোষাল।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সামাজিকমাধ্যমে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার শেয়ার করে সুখবরটি জানান জয়া। ক্যাপশনে তিনি লেখেন, ‘মনের কোণের সব দীনতা-মলিনতা ধুইয়ে দাও।’

এই মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমায় অভিনেত্রী রয়েছেন ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের ভূমিকায়। গল্প আবর্তিত হয়েছে শ্বেতার জীবনের এক তিক্ত অতীত ও মানসিক ট্রমাকে কেন্দ্র করে।

প্রসঙ্গত, ২০২১ সালে ওসিডি’র কাজ শেষ হয়। এরপর ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এবার দীর্ঘদিন পর এল মুক্তির খবর।

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
জনবল সংকটে ব্যাহত পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা। শয্যা সংখ্যা কম থাকায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে ওয়ার্ডের মেঝে, বারান্দায়। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীদের পাঠানো হয় অন্য হাসপাতালে। এতে একদিকে যেমন...
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেল ২০৪ টাকা লিটারে বিক্রি হবে। এর আগে একই পরিমাণ বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। অর্থাৎ এক লিটারে ভোক্তাকে আগের চেয়ে ৫...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেশটির জরুরি উদ্ধার অভিযান ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তুলে ধরেছে। ডিজিটাল মানচিত্র এবং অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে আধুনিক ও স্মার্ট দেখানোর চেষ্টা করেছে সরকার। তবে সাধারণ...
দীর্ঘ ১১ বছর পর রংপুরের চাঞ্চল্যকর সাংবাদিক মশিউর রহমান ওরফে উৎস হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে মামলার এক আসামিকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে আইন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর