পরিচালকের ভুলে নাম হয়ে যায় কোয়েল!

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১০:০০ এএম

রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক, পুরো টলিউড ইন্ডাস্ট্রি যেভাবে চেনে—এই নামেই। তিনি জনপ্রিয়তাও অর্জন করেছেন। তবে সম্প্রতি জানা গেল, কোয়েল নামটি আসল নয়। 

ভারতীয় গণমাধ্যমে একটি সাক্ষাৎকারে কোয়েল বলেন, ‘‘আমার প্রথম ছবি ‘নাটের গুরু’র পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। তিনি আমার আসল নাম জানতেন না। যেহেতু ‘কোয়েল’ নামটি খুব ব্যবহার হয় না, তাই হরনাথ চক্রবর্তী ভেবেছিলেন এটি আমার আসল নাম। আমাকে জিজ্ঞাসা না করেই তিনি ছবিতে এই নাম ব্যবহার করলেন। এরপর থেকেই সবাই আমাকে কোয়েল নামে চেনে।’’

অভিনেত্রী আরও জানান, তার প্রকৃত নাম রুক্মিণী মল্লিক। এটি তার স্কুলের নাম হিসেবেও ব্যবহার হতো। যদি সিনেমায় তার আসল নাম ব্যবহার হতো, তাহলে আজ একই ইন্ডাস্ট্রিতে দুজন ‘রুক্মিণী’ থাকত—রুক্মিণী মৈত্র ও রুক্মিণী মল্লিক। পরিচালক হরনাথের এক ছোট্ট ভুলই কোয়েলের ক্যারিয়ারের জন্য বড় সৌভাগ্য হিসেবে পরিণত হয়েছে।

বর্তমানে কোয়েল অভিনীত ছবি ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’ বড় পর্দায় দর্শকদের নজর কেড়েছে। এর আগেই স্বার্থপর ছবির মাধ্যমে তিনি বড় পর্দায় কামব্যাক করেছিলেন। আগামী দিনে কোয়েলকে সম্ভবত দেবের বিপরীতে ‘খাদান ২’ সিনেমাতে দেখা যাবে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর