শনিবার পর্যন্ত দেশজুড়ে চলতে পারে তাপপ্রবাহ

আপডেট : ১৬ মে ২০২৪, ০৩:২১ পিএম

আগামী শনিবার পর্যন্ত সারা দেশেই বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে, এরপর থেকে ফের ৫ থেকে ৬ দিন বৃষ্টি হতে পারে। 

আজ বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের এক নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান আবহাওয়াবিদ আবদুর রহমান খান। তবে এই সময়ে তীব্র তাপপ্রবাহের শঙ্কা নেই বলে জানান এই আবহাওয়াবিদ। 

আবদুর রহমান বলেন, শনিবার পর্যন্ত রাজধানীতেও তাপমাত্রা বাড়বে। এ সময় রংপুর, রাজশাহী বিভাগের সাথে সাথে যশোর, কুষ্টিয়া জেলার তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পাবে। তবে তা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ানোর শঙ্কা নেই।

রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, রোববার থেকে শুরু হওয়া বৃষ্টি আগামী ২৩ মে পর্যন্ত থাকতে পারে। এতে কমে আসবে গরমের তীব্রতা।

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিলো ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে দেওয়া ৭২ ঘণ্টার এক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। 

আজ সারা দিন মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে। 

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর...
ঢাকাসহস বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে গরম কিছুটা কমতে পারে। আজ শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে।
দেশের চার বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপের পরিণত হয়েছে। সেই সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের...
গাজীপুরে বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার দাবি করে সরকারের সংশ্লিষ্টদের গালিগালাজ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছাড়ার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক কলেজ শিক্ষার্থীকে গ্রেপ্তার...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস,...
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর