২০২৫ সালের তাপমাত্রা নিয়ে আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০৭:৫৩ এএম

নতুন বছর শুরু হতেই ২০২৫ সালের তাপমাত্রা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা। বলা হচ্ছে,  গত বছরের মতো তাপমাত্রা বৃদ্ধির ধারা এ বছরও থাকতে পারে। এমনকি ইতিহাসের ৩টি উষ্ণতম বছরের একটি ২০২৫ সাল হতে যাচ্ছে বলেও সতর্ক করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

সদ্য বিদায় নেয়া ২০২৪ সালে তীব্র গরমে নাকাল ছিল বিশ্ববাসী, তাপমাত্রার পারদ চড়েছে রেকর্ড পরিমাণে। এমনকি ২০২৪ সালকে সবচেয়ে উষ্ণ বছর হিসেবে আখ্যা দিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা। এবার ২০২৫ সালের শুরুতেই একই আশঙ্কা সংস্থাটির। সতর্ক করে জানালো, ২০২৪-এর মতো বাড়তি তাপমাত্রা এ বছরও থাকতে পারে।
 
বিশেষজ্ঞরা বলছেন, এ বছর গ্রিন হাউজ গ্যাসের মাত্রা আরও বাড়বে, যা ভবিষ্যতে উষ্ণায়ন বাড়িয়ে দেবে। একই আশঙ্কার কথা জানিয়েছে ব্রিটেনের আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, ২০২৫ সাল, হতে চলেছে ইতিহাসের তিনটি উষ্ণতম বছরের একটি। আশঙ্কা, ২০২৩ ও ২০২৪ সালের মতো এ বছরও তীব্র গরম অনুভূত হতে পারে।
 
তবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলছেন, বিশ্বের সব মানুষের জন্য শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সুস্থ ভবিষ্যৎ তৈরির চেষ্টা চলতেই থাকবে। এতে সুর মিলিয়েছেন বিশ্ব আবহাওয়া সংস্থাও।  
 
ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশন এবং ক্লাইমেট সেন্ট্রালের একটি প্রতিবেদন বলছে, ২০২৪ সালে ২৯টি চরম আবহাওয়ার ঘটনার মধ্যে ২৬টিই ছিল মারাত্মক পর্যায়ে। আর এর প্রভাবে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭০০ মানুষের। এছাড়া ঘরবাড়ি হারিয়েছে কয়েক লাখ মানুষ।

ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন মাসের আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে...
চরম তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ। ফ্রান্স, যুক্তরাজ্যসহ পশ্চিম ইউরোপের ৪ দেশে জারি আছে রেড অ্যালার্ট। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটে নাকাল লাখো মানুষ। এ পর্যন্ত ফ্রান্সে পানিতে ডুবে ৪৮ জন ও...
সামনের মাসগুলোতে আরও গরম হতে পারে পৃথিবী, বাড়তে পারে খরা ও অন্যান্য চরম আবহাওয়ার ঘটনা। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, এর পেছনে ভূমিকা রাখতে পারে মাঝারি থেকে শক্তিশালী এল নিনো। তবে বিশেষজ্ঞরা বলছেন,...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর