আসছে ভয়াবহ এল নিনো, প্রস্তুত হতে বলল বিশ্ব আবহাওয়া সংস্থা

আপডেট : ০৪ জুন ২০২৬, ০৬:৪২ পিএম

সামনের মাসগুলোতে আরও গরম হতে পারে পৃথিবী, বাড়তে পারে খরা ও অন্যান্য চরম আবহাওয়ার ঘটনা। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, এর পেছনে ভূমিকা রাখতে পারে মাঝারি থেকে শক্তিশালী এল নিনো। তবে বিশেষজ্ঞরা বলছেন, এর প্রভাব শুধু আবহাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়; বাড়তে পারে সংক্রামক রোগের ঝুঁকিও।

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি ও চরম আবহাওয়ার ঝুঁকি বাড়াতে পারে মাঝারি থেকে শক্তিশালী এল নিনো। মঙ্গলবার এমন পূর্বাভাস দিয়ে বিশ্ববাসীকে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। একই সঙ্গে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুগত ঘটনা, যার ফলে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। ডব্লিউএমও বলছে, জুন থেকে আগস্টের মধ্যে এল নিনো শুরু হওয়ার সম্ভাবনা প্রায় ৮০ শতাংশ। এর প্রভাব বছরের শেষ ভাগ পর্যন্ত থাকতে পারে।

তবে এল নিনোর প্রভাব শুধু তাপপ্রবাহ বা খরার মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশেষজ্ঞদের মতে, এটি সংক্রামক রোগের ঝুঁকিও বাড়াতে পারে।

নিপাহ ভাইরাস আবিষ্কারকারী দলের অন্যতম সদস্য এমেরিটাস অধ্যাপক দাতুক ড. লাম সাই কিট জানান, নব্বইয়ের দশকের শেষ দিকে মালয়েশিয়ায় নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের পেছনে শক্তিশালী এল নিনো সহায়ক ভূমিকা রেখেছিল।

তাঁর মতে, খরা ও বন অগ্নিকাণ্ডের কারণে বাদুড়ের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হলে তারা লোকালয়ের কাছাকাছি চলে আসে, যা প্রাণী ও মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা বৃদ্ধি, খরা ও বন্যার মতো পরিস্থিতি মশা ও অন্যান্য রোগবাহক প্রাণীর বিস্তারকে প্রভাবিত করে। এতে ডেঙ্গু, ম্যালেরিয়াসহ বিভিন্ন সংক্রামক রোগের আশঙ্কা বাড়তে পারে।

তাই সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এখন থেকেই রোগ পর্যবেক্ষণ ও জনস্বাস্থ্য প্রস্তুতি জোরদারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।  
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হয় রাত ১২টার পর। এরপর ভোররাত ৪টা ১০ মিনিটে। দুইবার কম্পনেরই রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে। 
দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের মধ্য দিয়ে শুরু হয়েছে অক্টোবর মাস। তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, চলতি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর