বায়ুদূষণে আজ বিশ্বের শীর্ষ নগরী ঢাকা

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২২ পিএম

বায়ুদূষণে আজ বিশ্বের ১২৫টি শহরের মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা। বাতাসের মান সূচকে রাজধানীর বায়ুর স্কোর ২৪০। যা খুব অস্বাস্থ্যকর বলে বিবেচিত।  

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এসব তথ্য পাওয়া গেছে।

আজ ২১১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৮০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। চতুর্থ অবস্থানে থাকা ভারতের রাজধানী দিল্লির স্কোর ১৭৯। পঞ্চম অবস্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকাউ, স্কোর ১৭৭। আর ১৭০ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে আছে ইরাকের বাগদাদ।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে আসছে আইকিউ এয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে তথ্য দেয় ও সতর্ক করে। ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে খুব অস্বাস্থ্যকর বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বেড়েছে বায়ুদূষণ। আজ সোমবার বিশ্বের নগরীগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। তবে ঢাকা নগরীর তুলনায় আশপাশের এলাকায় দূষণের মাত্রা আরও বেশি।
জ্বালানি সংকটে ঢাকার সড়কে যানবাহন কমায় বায়ুদূষণে কিছুটা উন্নতি হয়েছে। তবে আইকিউএয়ারের তথ্যে এখনো বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
আইকিউএয়ারের বার্ষিক প্রতিবেদন
আইকিউএয়ারের ২০২৫ সালের প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দূষিত দেশের তালিকায় পাকিস্তানের পর বাংলাদেশের অবস্থান। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বাতাসে সূক্ষ্ম ধূলিকণার মাত্রা প্রতি ঘনমিটারে ৬৬...
বায়ু দূষণের তালিকায় আজ বিশ্বের শীর্ষে রয়েছে ঢাকা। এ শহরের বায়ুমান খুব অস্বাস্থ্যকর। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার এর তালিকায় এই চিত্র দেখা যায়। 
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর