আইকিউএয়ারের বার্ষিক প্রতিবেদন

পাকিস্তান ছাড়া বাকি সবাই বাংলাদেশের ওপরে

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৮:৪৮ পিএম

বিশ্বের বায়ুদূষণ পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে আইকিউএয়ার–এর সর্বশেষ প্রতিবেদন। প্রতিষ্ঠানটি ২০২৫ সালের যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, দূষণের দিক থেকে বিশ্বের শীর্ষে রয়েছে পাকিস্তান, আর তার ঠিক পরেই অবস্থান বাংলাদেশের। অর্থাৎ, সবচেয়ে খারাপ বায়ুর তালিকায় বাংলাদেশের নিচে আছে শুধু পাকিস্তান।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে বছরে গড় সূক্ষ্ম ধূলিকণার মাত্রা ছিল প্রতি ঘনমিটারে ৬৭ দশমিক ৩ মাইক্রোগ্রাম, আর বাংলাদেশে তা ৬৬ দশমিক ১ মাইক্রোগ্রাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ সীমা প্রতি ঘনমিটারে মাত্র ৫ মাইক্রোগ্রাম।

এই তালিকায় তৃতীয় স্থানে আছে তাজিকিস্তান। এরপর আফ্রিকার দেশ চাদ ও কঙ্গো। প্রতিবেদনে বলা হয়েছে, ১৪৩টি দেশের মধ্যে ১৩০টিতেই দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমা ছাড়িয়ে গেছে।

দেশ হিসেবে ভারতের অবস্থায় তালিকার ওপরের দিকে না থাকলেও প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে দূষিত ২৫টি শহরের প্রায় সবগুলোই ভারত, পাকিস্তান ও চীনে অবস্থিত, যার মধ্যে ভারতেরই রয়েছে শীর্ষ কয়েকটি শহর।

অন্যদিকে, পরিষ্কার বায়ুর দিক থেকে শীর্ষে থাকা দেশগুলোর তালিকাও দিয়েছে সংস্থাটি। যেসব দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড পূরণ করেছে, সেগুলোর মধ্য থেকে শীর্ষ ১০টি হলো—

১. ফ্রেঞ্চ পলিনেশিয়া

২. পুয়ের্তো রিকো

৩. ভার্জিন আইল্যান্ড

৪. বার্বাডোস

৫. নিউ ক্যালেডোনিয়া

৬. আইসল্যান্ড

৭. বারমুডা

৮. ফ্রেঞ্চ রিইউনিয়ন

৯. অ্যান্ডোরা

১০. অস্ট্রেলিয়া

 

প্রতিবেদন বলছে, বিশ্বজুড়ে মাত্র ১৪ শতাংশ শহর নিরাপদ বায়ু মানের মধ্যে রয়েছে, যা আগের বছরের তুলনায় কম।

দাবানল, জলবায়ু পরিবর্তন এবং শিল্পখাতজনিত দূষণ — এই তিনটিকে বায়ু মান খারাপ হওয়ার বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রতিবেদনে। বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকায় বড় বড় দাবানল বায়ুর মান খারাপ করেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বৈশ্বিক বায়ু পর্যবেক্ষণ কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় অনেক দেশে তথ্য সংগ্রহ করাও কঠিন হয়ে পড়েছে।

ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
ভারী বৃষ্টি ও উজানের ঢলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুরসহ কয়েকটি জেলায় বন্যার সতর্কতা দিয়েছে বাপাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে কয়েকটি নদীর...
শনিবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এ কম্পনে জনমনে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
দেশের পোষা হাতির তালিকা জুনের মধ্যে সম্পন্ন ও জুলাইয়ে নিবন্ধন-ট্যাগিং করবে বন বিভাগ। প্রাচীন হাদানি পদ্ধতি বাতিল করে আসছে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর