ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, তালিকায় শীর্ষে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২১ এএম

আজ শুক্রবার ছুটির দিনের সকালেও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যানুসারে, সকাল ১০টায় ২৬২ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মানের এ পরিস্থিতি দেখা গেছে।

তালিকায় ঢাকার পরে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। এরপর তৃতীয় অবস্থানে আছে ভারতের নয়াদিল্লি। এ দুই শহরের স্কোর ১৯৭ ও ১৯৩।

ঢাকার বাতাস এখন যে অবস্থায় আছে, সে পরিস্থিতিকে খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।

সাধারণত স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। এর ওপর স্কোর উঠলে পর্যায়ক্রমে অস্বাস্থ্যকর, দুর্যোগপূর্ণ বলা হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে খুব অস্বাস্থ্যকর বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন। বায়ুদূষণজনিত সমস্যায় দীর্ঘদিন ধরে জর্জরিত ঢাকা। সাধারণত শীতকালে বেশি অস্বাস্থ্যকর হয়ে ওঠে ঢাকার বাতাস, কিছুটা উন্নত হয় বর্ষাকালে।

বেশ কিছুদিন ধরেই ঢাকার বাতাসের মান খুবই খারাপ পর্যায়ে রয়েছে। কোনো কোনো দিন তালিকায় শীর্ষ আসছে এ শহর। তবে হঠাৎ পরিস্থিতির উন্নতিও দেখা যায়।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে আসছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে তথ্য দেয় ও সতর্ক করে। 

ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রথম ভূমিকম্প অনুভূত হয় রাত ১২টার পর। এরপর ভোররাত ৪টা ১০ মিনিটে। দুইবার কম্পনেরই রিখটার স্কেলে মাত্রা ছিল ৪ দশমিক ৮। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে। 
গাজীপুর সাফারি পার্কের আলোচিত দুটি লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ করা হবে। এছাড়া জব্দ করা ভাল্লুকের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির কাজও শুরু হচ্ছে এ বছর। 
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর