সাফারি পার্কের দুই লেপার্ডের জন্য বানানো হবে আধা প্রাকৃতিক গারদ

গাজীপুর সাফারি পার্কের আলোচিত দুটি লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ করা হবে। এছাড়া জব্দ করা ভাল্লুকের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির কাজও শুরু হচ্ছে এ বছর। 

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম

গাজীপুর সাফারি পার্কের আলোচিত দুটি লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ করা হবে। এছাড়া জব্দ করা ভাল্লুকের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির কাজও শুরু হচ্ছে এ বছর। 

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা থেকে পাচারের সময় নারায়ণগঞ্জের ফতুল্লায় জব্দ হয় এ দুটি লেপার্ড। এরপর গাজীপুর সাফারি পার্কে রাখা হয়। ৩ সপ্তাহ কোয়ারেন্টিনের কথা থাকলেও কেটে গেল ৯ বছর। 

বন বিভাগের তথ্য বলছে, এরা মূলত দক্ষিণ আফ্রিকা থেকে কয়েক দফা হাত বদলে পাচার হয়ে আসে বাংলাদেশে। আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী, পাচার হওয়া প্রাণী নিজ খরচে ফেরত নিতে হয়। তাই দক্ষিণ আফ্রিকা আর আগ্রহ দেখায়নি। 

সাফারি পার্কের কোয়ারেন্টিনে ১৩ টি ভাল্লুক আছে। এদেরও ছোট খাচায় অস্বাস্থ্যকর পরিবেশে রাখতে হচ্ছে। 

বন সংরক্ষক ছানাউল্যা পাটওয়ারী জানান, সাফারি পার্কে লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ বানানো হবে। সাফারি পার্কের চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনা সংকট কাটাতে পরিচালনা কাঠামো নতুন করে সাজানো হচ্ছে। 

 

বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যু কমাতে রোপওয়ে নির্মাণ করেছে বনবিভাগ। তবে দুই মাস পেরিয়ে গেলেও এই রোপওয়ে দিয়ে বন্যপ্রাণীর চলাচল দেখা যায়নি। স্থানীয়রা বলছে, বনে প্রাকৃতিক ফল...
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বড় বাধা বন্যপ্রাণী শিকার। উপকূলীয় অঞ্চলে সক্রিয় এই অপরাধী চক্রের একটি পূর্ণাঙ্গ তালিকা এরইমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর কাছে হস্তান্তর করা...
ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রাজধানী ঢাকা। সোমবার সকালেও ঢাকার ৪৭ কিলোমিটার দূরে ৩ মাত্রার মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, রাজধানীর অন্তত ৮ লাখ ভবন ঝুঁকিপূর্ণ। সাত থেকে সাড়ে ৭ মাত্রার...
চলতি অর্থবছরের (২০২৬-২৭) প্রথম প্রান্তিকে দেশের পণ্য রপ্তানি বেড়েছে ৬ দশমিক ৩৪ শতাংশ। অর্থের অঙ্কে জুলাই থেকে সেপ্টেম্বর- এই তিন মাসে রপ্তানি হয়েছে ১৩ বিলিয়ন ডলারের বেশি। তৈরি পোশাকের পাশাপাশি...
মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ভারতীয় সহকারী হাইকমিশন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে অংশ...
গাজায় প্রায় তিন বছর ধরে চলছে ইসরায়েলি আগ্রাসন। শুধু ২০২৫ সালেই প্রাণ হারিয়েছেন সাড়ে ২৪ হাজারের বেশি মানুষ। বিশ্লেষকদের অভিযোগ, সামরিক হামলার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও সরঞ্জাম প্রবেশে বাধা দিয়ে...
সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে দলটি। আজ শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের...
লোডিং...

এলাকার খবর