ব্রহ্মপুত্রের মাছের পেটে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা চিকিৎসকদের

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৩:৩০ পিএম

বাংলাদেশ অংশের ব্রহ্মপুত্র নদের নমুনা নিয়ে গবেষণা করেন গবেষকেরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
ময়মনসিংহের পুরোনো ব্রহ্মপুত্র নদের পানি এবং সেখানকার মাছের পেটে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে আন্তঃরাষ্ট্রীয় একটি গবেষক দল। এর ফলে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকেরা। এখনই প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে জলজপ্রাণি ও পরিবেশে মারাত্মক প্রভাবের কথা জানিয়েছেন তাঁরা। 

বাংলাদেশ অংশের ব্রহ্মপুত্র নদের নানা নমুনা নিয়ে ২ বছর ধরে গবেষণা চলে। এতে প্রতি বর্গ কিলোমিটার পানিতে ২৫ লক্ষাধিক ভাসমান কণা এবং তলদেশে প্রতিকেজি মাটিতে সাড়ে চার শ কণা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি উঠে আসে। এটি মাছের পেটেও মাত্রাতিরিক্ত মিলেছে।

এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ফর গ্লোবাল চেঞ্জ রিসার্চের গবেষক অধ্যাপক ড. হারুনুর রশীদের গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক এসব তথ্য। গত ২ বছর ধরে ভুটানের তিনটি নদী, ভারতের একটি এবং বাংলাদেশের দুটি নদীর ওপর গবেষণা করে দলটি। যেখানে সবচেয়ে বেশি দূষণের তথ্য উঠে আসে বাংলাদেশ অংশে।

বাংলাদেশ অংশের ব্রহ্মপুত্র নদের নানা নমুনা নিয়ে ২ বছর ধরে গবেষণা চলে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও গবেষক ড. হারুনুর রশীদ বলেন, ‘কয়েক হাজার থেকে লক্ষ পর্যন্ত স্কয়ার কিলোমিটারে আমরা মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ পাচ্ছি, যেটি আল্টিমেটলি সমুদ্রে গিয়ে ফিরছে। এবং মেরিন প্লেটার যেটি মাইক্রোপ্লাস্টিকের গুরুত্বপূর্ণ অংশ সেখানে গিয়ে প্রভাব রাখছে।’

ব্রহ্মপুত্রের উজান থেকে ভাটীর দিকেই প্লাস্টিক দূষণের মাত্রা বেশি। এতে নদী-সমুদ্রের পরিবেশ-প্রতিবেশ বিষাক্ত হওয়ার পাশাপাশি মাছের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক চলে আসছে মানব শরীরে।

ভারতের আসাম কৃষি বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক ড. রাজদ্বীপ দত্ত বলেন, ‘আমরা গবেষণার মাধ্যমে জানতে চেষ্টা করেছি যে মানুষ কী পরিমাণ নদীর মাছ গ্রহণ করছে, আর মাছের মাধ্যমে ছড়িয়ে পড়া মাইক্রোপ্লাস্টিক মানব শরীরে কতটুকু প্রভাব ফেলতে পারে।’

ব্রহ্মপুত্র নদের তলদেশে প্রতিকেজি মাটিতে সাড়ে চার শ কণা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি উঠে আসে। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশন
চিকিৎসকেরা জানিয়েছেন, মাইক্রোপ্লাস্টিকে আক্রান্ত মাছের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ছে ক্যান্সারসহ জটিল নানা রোগব্যাধি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. খুরশেদ আলম বলেন, ‘এই মাইক্রোপ্লাস্টিকগুলো আমাদের শ্বাসনালীর জন্য, বিশেষ করে অ্যাজমা, সিওপিডি, লাং ক্যানসার, এরকম মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ পড়তে পারে। তাছাড়া এই মাইক্রো পার্টিকেলগুলো আমাদের প্রজনন ক্ষমতার ওপর বিরাট প্রভাব ফেলে।’

আজ বিশ্ব প্রাণী দিবস। এবারের প্রতিপাদ্য–প্রাণীর চোখে বিশ্ব দেখা। পশুপাখির প্রতি সহিংসতার বদলে সংবেদনশীলতা তৈরির জন্য পারিবারিক সংস্কৃতি তৈরির তাগিদ দিচ্ছেন গবেষকেরা। সেই সঙ্গে প্রয়োজন পাঠ্যবইয়ের...
অনিয়ন্ত্রিত শিল্পকারখানার কালো ধোঁয়া আর বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত ময়মনসিংহের ভালুকার পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কারখানাগুলো আইন ও নিয়ম না মানায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।...
অনিয়ন্ত্রিত শিল্পকারখানার কালো ধোঁয়া আর বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত ময়মনসিংহের ভালুকার পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কারখানাগুলো আইন ও নিয়ম না মানায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।...
ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও পার্বত্য চট্টগ্রামে ভূমিধসের আশঙ্কা বাড়ছে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর