ভালুকায় রাসায়নিক বর্জ্যে নষ্ট হচ্ছে ঘরবাড়িও

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৫:১০ পিএম

অনিয়ন্ত্রিত শিল্পকারখানার কালো ধোঁয়া আর বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত ময়মনসিংহের ভালুকার পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কারখানাগুলো আইন ও নিয়ম না মানায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। পরিবেশের এমন বির্পযয়ে ব্যাহত হচ্ছে এলাকার কৃষি উৎপাদনও। 

একদিকে চিমনীর বিষাক্ত কালো ধোঁয়া, অন্যদিকে কারখানা থেকে নির্গত ক্ষতিকর কেমিক্যাল বিষিয়ে তুলছে আশপাশের পরিবেশ। নষ্ট হচ্ছে জমির আমন ধান ও ও অন্যান্য ফসল।

ভালুকার ঢোবালিয়া পাড়ার এই চিত্র যেন টেকসই শিল্পায়নের ঠিক উল্টো রূপ। সিসা গলিয়ে ব্যাটারি কারখানার অপরিশোধিত রাসায়নিক বর্জ্যে শুধু পরিবেশ নয় নষ্ট হচ্ছে ঘরবাড়িও। 

এলাকার অধিকাংশ কারখানাই মানছে না সরকারের নির্দেশনার। শোধনাগার ব্যবহার না করে অপরিশোধিত রাসায়নিক বর্জ্য ফেলছে খাল-বিল ও জলাশয়ে। তবে দূষণের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ।  

কারখানায় ইটিপির ব্যবহারসহ ছাড়পত্রের শর্ত পূরণের বিষয়ে তদারকির কথা বলছে পরিবেশ অধিদপ্তর। 

পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক শেখ মো. নাজমুল হুদা বলেন, ‘শিল্পবর্জ্য যথাযথভাবে শোধন না করে পরিবেশে ছাড়লে দীর্ঘমেয়াদে মাটি, পানি ও জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। তাই কারখানাগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশগত ছাড়পত্রের শর্ত মানা হচ্ছে কি না তদারকিতে কাজ করছে পরিবেশ অধিদপ্তরের টিম।’

এদিকে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে শিশুরা; আক্রান্ত হচ্ছে নানা শ্বাসকষ্টজনিত ও চর্মরোগে। 

ভালুকা বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সদস্য সচিব কামরুল হাসান পাঠান কামাল বলেন, ‘পরিবেশ রক্ষায় এবং ফসল রক্ষায় সরকারকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নিতে হবে।’

অনিয়ন্ত্রিত শিল্পায়নে ভালুকার  অর্থনৈতিক চিত্র বদলে দিলেও, ধ্বংসের মুখে কৃষি ও প্রকৃতি। তবে এই উন্নয়ন কতটা টেকসই সেই প্রশ্ন থেকেই যায়।

ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দূষণ কমাতে এবং উৎসে বর্জ্য পৃথকীকরণের চর্চা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ‘প্লাস্টিকস সার্কুলারিটি...
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. জি কে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর