কালো ধোঁয়া-বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত ভালুকার পরিবেশ, ব্যাহত ফসল উৎপাদন

অনিয়ন্ত্রিত শিল্পকারখানার কালো ধোঁয়া আর বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত ময়মনসিংহের ভালুকার পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কারখানাগুলো আইন ও নিয়ম না মানায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। পরিবেশের এমন বির্পযয়ে ব্যাহত হচ্ছে এলাকার কৃষি উৎপাদনও।

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০২:৩০ পিএম

অনিয়ন্ত্রিত শিল্পকারখানার কালো ধোঁয়া আর বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত ময়মনসিংহের ভালুকার পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কারখানাগুলো আইন ও নিয়ম না মানায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। পরিবেশের এমন বির্পযয়ে ব্যাহত হচ্ছে এলাকার কৃষি উৎপাদনও।

ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, ভালুকার ঢোবালিয়া পাড়ায় চিমনীর বিষাক্ত কালো ধোঁয়ার সঙ্গে কারখানা থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক বিষিয়ে তুলছে আশপাশের পরিবেশ। নষ্ট হচ্ছে জমির আমন ধান ও ও অন্যান্য ফসল। সিসা গলিয়ে ব্যাটারি কারখানার অপরিশোধিত রাসায়নিক বর্জ্যে শুধু পরিবেশ নয় নষ্ট হচ্ছে ঘরবাড়িও। 

এলাকার অধিকাংশ কারখানাই মানছে না সরকারের নির্দেশনার। শোধনাগার ব্যবহার না করে অপরিশোধিত রাসায়নিক বর্জ্য ফেলছে খাল-বিল ও জলাশয়ে। তবে দূষণের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ কর্তৃপক্ষ।

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের পরিচালক শেখ মো. নাজমুল হুদা জানান, কারখানায় ইটিপির ব্যবহারসহ ছাড়পত্রের শর্ত পূরণের বিষয়ে তদারকি করা হবে। 

এদিকে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে শিশুরা। আক্রান্ত হচ্ছে নানা শ্বাসকষ্টজনিত ও চর্মরোগে। 

পরিবেশ রক্ষায় এবং ফসল রক্ষায় সরকারকে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছে স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো। অনিয়ন্ত্রিত শিল্পায়নে ভালুকার অর্থনৈতিক চিত্র বদলে দিলেও, ধ্বংসের মুখে কৃষি ও প্রকৃতি। তবে এই উন্নয়ন কতটা টেকসই সেই প্রশ্ন থেকেই যায়।

ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বেড়েছে বায়ুদূষণ। আজ সোমবার বিশ্বের নগরীগুলোর মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান দ্বিতীয়। তবে ঢাকা নগরীর তুলনায় আশপাশের এলাকায় দূষণের মাত্রা আরও বেশি।
একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দূষণ কমাতে এবং উৎসে বর্জ্য পৃথকীকরণের চর্চা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ‘প্লাস্টিকস সার্কুলারিটি...
বর্ষার মেঘ-বৃষ্টি পেরিয়ে প্রকৃতিতে এখন শরতের আগমনী বার্তা। নীল আকাশে সাদা মেঘের ভেলা, মাঠজুড়ে দুলছে কাশফুল। বদলে যাচ্ছে চারপাশের চেনা দৃশ্যপট। ঋতুচক্রের এই পালাবদলে প্রকৃতি সেজেছে তার চিরচেনা শরতের...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর