শেরপুরে ধানখেত থেকে বার্মিজ প্রজাতির অজগর উদ্ধার

আপডেট : ১৮ মে ২০২৫, ০৯:৩৯ এএম

শেরপুরের গারো পাহাড়ের ঝিনাইগাতীর রাংটিয়া এলাকার ধানখেত থেকে বার্মিজ প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে অজগর সাপটি উদ্ধার করা হয়। পরে ওই দিন রাতেই ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া রেঞ্জের গহিন বনে সেটিকে অবমুক্ত করে বন বিভাগ। 

বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের রাংটিয়া রেঞ্জের রাংটিয়া সদর বিট অফিসার মো. শাহজাহান।

বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ি এলাকার মরিয়মনগর গ্রামের একটি ধানখেতে অজগর সাপ দেখতে পেয়ে বন বিভাগে খবর দেয় গ্রামবাসী। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অজগর সাপটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে নিয়ে যান। একই দিন রাতে সাপটিকে রাংটিয়া রেঞ্জের আওতাধীন গভীর বনে নিরাপদভাবে অবমুক্ত করা হয়।

বন বিভাগের রাংটিয়া রেঞ্জের রাংটিয়া সদর বিট অফিসার মো. শাহজাহান বলেন, খবর পাওয়ার পরপরই রাংটিয়া রেঞ্জের অধীনে থাকা বন বিভাগের একদল কর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে একটি ধানখেত থেকে একটি বড় আকৃতির বার্মিজ প্রজাতির অজগর সাপ সতর্কভাবে উদ্ধার করা হয়, যাতে জনসাধারণের কোনো ক্ষতি না হয় এবং সাপটিও কোনো প্রকার আঘাত না পায়।

এই বন কর্মকর্তা আরও বলেন, বার্মিজ অজগর সাধারণত মানুষের জন্য খুব একটা বিপজ্জনক নয়। তবে এটি একটি সংরক্ষিত বন্যপ্রাণী। একে প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। তাই সাপটির নিরাপত্তা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার স্বার্থে অজগরটিকে রাংটিয়া রেঞ্জের অন্তর্গত একটি গভীর ও নিরাপদ বনে অবমুক্ত করা হয়েছে।

অনিয়ন্ত্রিত শিল্পকারখানার কালো ধোঁয়া আর বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত ময়মনসিংহের ভালুকার পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কারখানাগুলো আইন ও নিয়ম না মানায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।...
মৌলভীবাজারের রাজকান্দি সংরক্ষিত বনে ছয় শতাধিক মাল্টা ও কমলা গাছ কেটে ফেলেছে বন বিভাগ। একসঙ্গে এতোগুলো গাছ কাটা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। একটি পরিবারের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযানকে ক্ষোভের বহিঃপ্রকাশ...
৪ বছর মেয়াদী প্রকল্পের কাজ আগামী বছর শুরু হয়ে ২০৩০ সাল পর্যন্ত চলবে। এই প্রকল্পের লক্ষ্য জীববৈচিত্র রক্ষায় ইকোসিস্টেম সুরক্ষা করা। এর মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনাঞ্চলের...
দখল ও দূষণ রোধে গুরুত্বপূর্ণ বেশ কিছু পদক্ষেপ বাদ রেখেই করতোয়া নদী খনন প্রকল্প অনুমোদন করেছে পানি উন্নয়ন বোর্ড। হুমকির মুখে পড়া নদীটি রক্ষায় পরিবেশ আইনবিদ সমিতি বেলা হাইকোর্টে গেলে ১০ বছর আগে বেশ...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর