এক পরিবারকে উচ্ছেদ করতে গিয়ে বন বিভাগ নিজেই কাটল সংরক্ষিত বনের ৬ শতাধিক গাছ

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম

মৌলভীবাজারের রাজকান্দি সংরক্ষিত বনে ছয় শতাধিক মাল্টা ও কমলা গাছ কেটে ফেলেছে বন বিভাগ। একসঙ্গে এতোগুলো গাছ কাটা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। একটি পরিবারের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযানকে ক্ষোভের বহিঃপ্রকাশ বলছেন বিশিষ্টজনরা। তবে বন বিভাগ বলছে, পর্যায়ক্রমে বনের জমি দখলমুক্ত করা হবে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের আয়তন ২০ হাজার ২৭০ একর। একসময় বন বিভাগ ১৪টি পরিবারকে উপকারভোগী হিসেবে বসবাসের সুযোগ দিলেও এখন বাস করছে শতাধিক পরিবার। নজরদারির অভাবে বনের ৬ হাজার একর জমিতে গড়ে উঠেছে স্থায়ী বসতি, পান-সুপারি ও ফলদ বাগান।

সম্প্রতি বন বিভাগের উচ্ছেদ অভিযানে আদমপুর বিটে কেটে ফেলা হয় ৬ শতাধিক মাল্টা ও কমলা গাছ। একসঙ্গে এতোগুলো গাছ কাটার বিষয়টি আসে নানা আলোচনায়। ভুক্তভোগীদের দাবি, কোনো নোটিশ ছাড়া গাছ কাটায় বড় ক্ষতির মুখে পড়েছেন তারা।

আড়াই মাস আগে পুকুর খননকে কেন্দ্র করে বন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে ওই পরিবারের মারামারি হয়। স্থানীয়দের দাবি, ওই পরিবারকে উচ্ছেদ সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ।

পরিবেশকর্মী এমএ ওয়াহিদ রুলু বলেন, ‘বনের অবৈধ দখলদার উচ্ছেদ প্রশংসনীয়। কিন্তু অন্যদের রেখে একটি পরিবারকে উচ্ছেদের বিষয়টি সন্দেহজনক।’

গত ১৬ জুলাই গাছ কাটার পর এখনো অন্য দখলদার উচ্ছেদে যায়নি বন বিভাগ। বিষয়টি নিয়ে বিভাগীয় বন কর্মকর্তা জানান পর্যায়ক্রমে বনকে দখলমুক্ত করা হবে।

সিলেট বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ‘পর্যায়ক্রমে বনের সকল দখলদারদের উচ্ছেদে অভিযান চালানো হবে।’

একসঙ্গে এতগুলো গাছ কাটার ঘটনা আলোচনায় আসলে তদন্ত কমিটি করেন সিলেট বিভাগীয় কমিশনার।বন

দুটি রাডারের তথ্য নিয়ে চলছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ। কক্সাবাজার ও খেপুপাড়ার রাডার অকার্যকর থাকায় গভীর সমুদ্রের তথ্য সরাসরি পাওয়া যাচ্ছে না। তবে গাণিতিক মডেল ও আড়াই শতাধিক সয়ংক্রিয় স্টেশনের...
অনিয়ন্ত্রিত শিল্পকারখানার কালো ধোঁয়া আর বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত ময়মনসিংহের ভালুকার পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কারখানাগুলো আইন ও নিয়ম না মানায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।...
ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী, মিটফোর্ড, বার্ন ইনস্টিটিউসহ সরকারি কোনো হাসপাতালেরই নিজস্ব বর্জ্য শোধনাগার নেই। এতে সংক্রমিত বর্জ্যের ৮৪ শতাংশ ছড়িয়ে পড়ছে পরিবেশে। এছাড়া তরল বর্জ্য সুয়ারেজ লাইন, ড্রেন ও...
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যু কমাতে রোপওয়ে নির্মাণ করেছে বনবিভাগ। তবে দুই মাস পেরিয়ে গেলেও এই রোপওয়ে দিয়ে বন্যপ্রাণীর চলাচল দেখা যায়নি। স্থানীয়রা বলছে, বনে প্রাকৃতিক ফল...
জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে দাবি করা হয়, নতুন...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে বসতে যাচ্ছে ১৮তম ব্রিকস সম্মলেন। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বরের এই সম্মেলনে অংশ অংশ নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনা...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ, মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরেও এ অনুদান দেওয়া হয়।...
লোডিং...

এলাকার খবর