উত্তাল সাগর, জোয়ারে উপকূল প্লাবিত

আপডেট : ২৯ মে ২০২৫, ০৪:৪৯ পিএম

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। টানা বৃষ্টিতে পটুয়াখালী ও লক্ষ্মীপুরের নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এদিকে, মেঘনায় অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর নিঝুম দ্বীপ। 

পটুয়াখালীতে তিন দিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। টানা বৃষ্টিতে নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এদিকে, নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর, বেড়েছে নদ-নদীর পানির উচ্চতা। 

নোয়াখালীর হাতিয়ায় স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জোয়ার হচ্ছে। প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপের নিচু এলাকা। সাগর উত্তাল থাকায় সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া, মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। 

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অস্বাভাবিক জোয়ারে নদী তীরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া, টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে পানি জমে ভোগান্তিতে স্থানীয়রা।

বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নৌবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। এতে ভোলা, মেহেন্দীগঞ্জসহ বিভিন্ন রুটের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। 

বরিশালের নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বলেন, ‘উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘু চাপের সৃষ্টি হওয়ায় বরিশাল ও এর আশপাশের এলাকায় মাঝারি ও ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এসময় পায়রা বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত ও বরিশাল নদীবন্দরকে দুই নম্বর সতর্ক সঙ্কে দেখে যেতে বলা হয়েছে। গত ২৪ ঘন্টায় ঘন্টায় বরিশালে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ সর্বোচ্চ ছিল ১৫ কিলোমিটার এবং সর্বনিম্ন ১০ কিলোমিটার।’

লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে পৌরশহরের অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া, অস্বাভাবিক জোয়ারে কমলনগরের চরমার্টিন এলাকায় রাস্তা ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে।

খাগড়াছড়িতে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাহাড় ধস মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে জনবল ও মাটি সরানোর সরঞ্জাম।

সারাদেশে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার এক সতর্কবার্তায় সংস্থাটি জানায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায়...
দেশের সব বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরে জারি করা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত।
বঙ্গোপসাগরে সুষ্পষ্ট লঘুচাপটি দুর্বল লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবেই সারা দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সোমবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি হলেও তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে...
জুন মাসে বৃষ্টি কম হলেও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জুলাই মাসে স্বাভাবিকের চাইতে বেশি বৃষ্টি হবে, বলছে আবহাওয়া অফিস। পুরো জুলাই মাসজুড়েই বৃষ্টি অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, এ মাসে দুটি...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর