মার্কিন সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে বড় দূষণকারী: গবেষণা 

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৭:১৫ পিএম

বিশ্বের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক গ্রিনহাউস গ্যাস নির্গমনের উৎস হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একটি নতুন গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মার্কিন সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে বড় দূষণকারী। 

আমেরিকার পেন স্টেট ইউনিভার্সিটির রায়ান থমসের নেতৃত্বে পরিচালিত এই গবেষণা গতকাল বুধবার পিএলওএস ক্লাইমেট সাময়িকীতে প্রকাশিত হয়। 

এতে তুলে ধরা হয়েছে, কীভাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এর বৈশ্বিক কার্যক্রম জলবায়ু পরিবর্তনে বড় ভূমিকা রাখছে।

গবেষণায় বলা হয়, সামরিক বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড থেকে কার্বন নির্গমন হয়। যেমন সামরিক ঘাঁটি রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ মহড়া, গবেষণা ও উন্নয়ন, এবং সেনা, সরঞ্জাম ও অস্ত্র পরিবহন। এসব অপারেশনের জন্য বিপুল পরিমাণ জ্বালানির প্রয়োজন হয়, যার ফলে প্রচুর কার্বন নিঃসরণ ঘটে।

উল্লেখযোগ্যভাবে, সামরিক কর্মকর্তারা নিজেরাই স্বীকার করেন যে জলবায়ু পরিবর্তন জাতীয় ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। আগের গবেষণাগুলোতেও একটি দেশের সামরিক ব্যয় ও গ্রিনহাউস গ্যাস নির্গমনের মধ্যে সম্পর্কের কথা বলা হয়েছিল।

এই নতুন গবেষণার লেখকরা দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় কমালে জ্বালানি ব্যবহার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে। এমনকি এতে এটি কিছু ছোট দেশের বার্ষিক জ্বালানি ব্যবহারের সমান সাশ্রয় করতে পারে।

পিএলওএস-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামরিক ব্যয় ও সরাসরি সামরিক জ্বালানি ব্যবহারের মধ্যে সম্পর্ক নিয়ে খুব অল্পই গবেষণা হয়েছে। এই ঘাটতি পূরণের লক্ষ্যে, থমস এবং তাঁর সহকর্মীরা ১৯৭৫ থেকে ২০২২ পর্যন্ত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় এবং প্রতিরক্ষা বিভাগের জ্বালানি ব্যবহারের প্রকাশ্য তথ্য নিয়ে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ করেন।

গবেষকেরা বলেন, ‘আমরা দেখিয়েছি যে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় টেকসইভাবে কমালে ২০৩২ সালের মধ্যে প্রতিবছর এমন পরিমাণ জ্বালানি সাশ্রয় সম্ভব, যা স্লোভেনিয়া বা আমেরিকার ডেলাওয়্যার অঙ্গরাজ্যের বার্ষিক জ্বালানি ব্যবহারের সমান।’

রাজধানীর শ্যামপুর এলাকায় বুড়িগঙ্গা নদীতে মারাত্মক দূষণ দেখা দিয়েছে। এখানে তিনটি পয়েন্ট থেকে কাপড়ের রং ও শিল্প কারখানার বর্জ্য এসে পড়ছে নদীতে। অর্ধশত ডাইং ও ভারী শিল্পকারখানার অপরিশোধিত পানি সরাসরি...
ময়মনসিংহের পুরোনো ব্রহ্মপুত্র নদের পানি এবং সেখানকার মাছের পেটে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে আন্তঃরাষ্ট্রীয় একটি গবেষক দল। এর ফলে মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন...
২০২৪ সালে বায়ু দূষণে শীর্ষ দেশ হয়েছে বাংলাদেশ ও আফ্রিকার চাদ। বায়ু মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য বলছে, গত বছর এই দুই দেশের বায়ুতে দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত...
আজ শুক্রবার ছুটির দিনের সকালেও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যানুসারে, সকাল ১০টায় ২৬২ স্কোর নিয়ে ঢাকার...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর