পরিবেশ সচেতনতায় গ্রিনম্যান অ্যাওয়ার্ড পেলেন ৬ জন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম

পরিবেশ খাতে সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় এবার গ্রিনম্যান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ৬ নাগরিককে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলনের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়। এবার পরিবেশে বিশেষ অবদানের জন্য গ্রিনম্যান অ্যাওয়ার্ড পেয়েছেন তিন শিক্ষক এবং ৩ সাংবাদিক।

এ উপলক্ষ্যে প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বিভিন্ন সময়ে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে এমন অনেক প্রকল্প নিয়েছে সরকার। সেসব প্রকল্প প্রাণ প্রকৃতি ধ্বংস করছে। উদাহরনস্বরূপ তারা রামপাল বিদ্যুৎকেন্দ্র, ঢাকা-চট্টগ্রাম রেলপথের কথা তুলে ধরেন। 

বক্তারা আরও বলেন, বিভিন্ন সময়ে উন্নয়ন ও পরিবেশকে মুখোমুখি দাঁড় করানো হয়। জনগণকে বোঝানো হয় উন্নয়ন মানেই কংক্রিটের ছোঁয়া। এই অপসংস্কৃতি থেকে মানুষকে বের হয়ে আসার অনুরোধ করেন বক্তারা। 

সভা শেষে বিজয়ীদের হাতে স্মারক ও সনদ তুলে দেন অতিথিরা। 

এবার গ্রিনম্যান অ্যাওয়ার্ড পেয়েছেন এখন টেলিভিশনের রিপোর্টার শম্পা বিশ্বাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. চৌধুরী মো. সারোয়ার জাহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মনিরুল এইচ খান, দৈনিক খোলা কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার মো. তানজিরুল ইসলাম, বৈশাখী টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. শহিদুল ইসলাম পিয়াস এবং সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মনিকা আফরোজ শিলা।

খাগড়াছড়িতে বিরল প্রজাতির একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার সকালে খবর পেয়ে জেলা সদরের ভাইবোনছড়া এলাকা থেকে শকুনটিকে উদ্ধার করেন খাগড়াছড়ি সদর রেঞ্জের কর্মকর্তা মোশাররফ হোসেন। 
জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের উদ্ভাবন খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখছে। তাই ঝুঁকিতে থাকা দেশগুলো এসব উদ্ভাবন কাজে লাগাতে পারে বলে মন্তব্য করেছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ।...
পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আজ বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ বিষয়ে এক...
সুন্দরবনের সংরক্ষিত বনের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার (ইসিএ) মধ্যে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান নির্মাণ বা প্রকল্প নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। আজ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর