আকাশমনি-ইউক্যালিপটাস গাছ নিষিদ্ধ ঘোষণা

আপডেট : ১৫ মে ২০২৫, ০৭:২০ পিএম

পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আজ বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে এ নিষেধাজ্ঞা ঘোষণা করে।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব প্রজাতির গাছ মাটি থেকে অত্যধিক পানি শোষণ করে। ফলে মাটির আর্দ্রতা কমে যায় এবং শুষ্ক বা মৌসুমী জলবায়ু যুক্ত এলাকায় এটি মারাত্মক ক্ষতির কারণ হয়। এই গাছের পাতায় থাকা টক্সিন গোড়ায় পড়ে মাটিকে বিষাক্ত করে তোলে, যার ফলে উর্বরতা নষ্ট হয়। 

এগুলোর চারপাশে অন্য কোনো গাছ সহজে জন্মাতে পারে না বলেও প্রজ্ঞাপনে বলা হয়। এতে আরও বলা হয়, এটি স্থানীয় জীববৈচিত্র্যের জন্য হুমকি, কারণ বহু দেশীয় গাছ, পোকামাকড় ও পাখি এই গাছে বাসা বাঁধে না বা খাদ্য খুঁজে পায় না। 

সরকারি নির্দেশনা অনুযায়ী, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যক্তি পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচীতে এখন থেকে আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়ন করতে হবে। তাই পরিবেশ সুরক্ষা এবং প্রাণবৈচিত্র্য রক্ষায় সকল সংস্থা ও নাগরিককে দেশি প্রজাতির বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।

সড়কের পাশে, রোড ডিভাইডার বা ঝিল-পার্কের গাছ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গোড়ায় মাটি না থাকায় ঝড়ো হাওয়ায় উপড়ে পড়ছে এসব গাছ। গবেষক ও নগরবিদরা বলছেন, ভুল প্রজাতির গাছ দিয়ে নগরে সবুজায়ন হয়েছে। পরিচর্যার অভাবে...
খাগড়াছড়িতে বিরল প্রজাতির একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার সকালে খবর পেয়ে জেলা সদরের ভাইবোনছড়া এলাকা থেকে শকুনটিকে উদ্ধার করেন খাগড়াছড়ি সদর রেঞ্জের কর্মকর্তা মোশাররফ হোসেন। 
বন ও বৃক্ষ নিধনের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে জারি করা হয়েছে ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’। মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।...
পরিবেশ খাতে সচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় এবার গ্রিনম্যান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ৬ নাগরিককে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় পরিবেশবাদী সামাজিক সংগঠন সবুজ আন্দোলনের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হয়।...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর