খাগড়াছড়িতে বিরল প্রজাতির হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

খাগড়াছড়িতে বিরল প্রজাতির একটি হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার সকালে খবর পেয়ে জেলা সদরের ভাইবোনছড়া এলাকা থেকে শকুনটিকে উদ্ধার করেন খাগড়াছড়ি সদর রেঞ্জের কর্মকর্তা মোশাররফ হোসেন। 

বন বিভাগ সূত্রে জানা যায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের একটি দল ভাইবোনছড়া এলাকায় গিয়ে শকুনটিকে উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে শকুনটি উড়তে না পেরে ওই এলাকায় অবস্থান করছিল।

খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, ‘উদ্ধারের পর শকুনটিকে প্রাথমিক চিকিৎসার জন্য জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরে পাঠানো হবে। বর্তমানে এটি বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। সুস্থ হয়ে উঠলে শকুনটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।’

তিনি আরও বলেন, ‘হিমালয়ান গৃধিনী শকুন একটি পরিযায়ী ও সংরক্ষিত বন্যপ্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ প্রজাতির শকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ বন্যপ্রাণী সংরক্ষণে সাধারণ মানুষকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) এর লাল তালিকায় প্রায় বিপন্ন প্রাণী হিসেবে হিমালয়ান গৃধিনী শকুন অন্তর্ভুক্ত।

ব্যক্তি পর্যায়ের পালন করা হাতির জন্য আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে বেসরকারি বিনিয়োগ খুঁজছে সরকার। সারা দেশে এমন ৮৬টি হাতি ব্যবস্থাপনার মতো অর্থ ও জনবল নেই বন বিভাগের। তবে এ বিষয়ে হাতির মালিক ও দেশি-বিদেশি...
গাজীপুর সাফারি পার্কের আলোচিত দুটি লেপার্ডের জন্য আধা প্রাকৃতিক গারদ নির্মাণ করা হবে। এছাড়া জব্দ করা ভাল্লুকের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টির কাজও শুরু হচ্ছে এ বছর। 
দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার জঙ্গল থেকে নতুন এক প্রজাতির বুনো বিড়ালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত নতুন এক গবেষণায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।...
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে দুর্ঘটনায় বন্যপ্রাণীর মৃত্যু কমাতে রোপওয়ে নির্মাণ করেছে বনবিভাগ। তবে দুই মাস পেরিয়ে গেলেও এই রোপওয়ে দিয়ে বন্যপ্রাণীর চলাচল দেখা যায়নি। স্থানীয়রা বলছে, বনে প্রাকৃতিক ফল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর